কয়রা (খুলনা) প্রতিনিধি
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৩, ০৫:১৬ পিএম
অনলাইন সংস্করণ

খুলনায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালন

কয়রা উপজেলা প্রশাসন ও মহিলাবিষয়ক অধিদপ্তরের আয়োজনে রোকেয়া দিবস পালন উপলক্ষে র‍্যালি। ছবি : কালবেলা
কয়রা উপজেলা প্রশাসন ও মহিলাবিষয়ক অধিদপ্তরের আয়োজনে রোকেয়া দিবস পালন উপলক্ষে র‍্যালি। ছবি : কালবেলা

খুলনার কয়রা উপজেলা প্রশাসন ও মহিলাবিষয়ক অধিদপ্তরের আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শনিবার (৯ ডিসেম্বর) বেলা ১১টায় এ উপলক্ষে র‍্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. কামাল হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ এসএম শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান অ্যাড. কমলেশ চন্দ্র সানা ও মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আলম।

উপজেলা মহিলাবিষয়ক অফিসের এপিসি প্রকল্পের সমন্বয়কারী মো. আবু সাঈদের পরিচালনায় এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা মহিলাবিষয়ক অফিসার মো. মনিরুজ্জামান। আরও বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্যাহ আল মামুন, সমাজসেবা কর্মকর্তা মো. শরিফুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশলী ইস্তিয়াক আহমেদ, প্রধান শিক্ষক এসএম খায়রুল আলম, ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি প্রকল্পের উপজেলা সমন্বয়কারী তুষার কান্তি দাস, পরিত্রাণের ওয়াই মুভস প্রকল্পের প্রজেক্ট অফিসার মো. আলাউদ্দিন, নারী নেত্রী মুর্শিদা খাতুন, উপজেলা এনসিটিএফের সভাপতি শিউলি মুন্ডা প্রমুখ।

আলোচনা শেষে সমাজে বিভিন্ন অবদান রাখায় ৫ জন জয়িতা নারীর মধ্যে সম্মননা ক্রেস্ট প্রদান করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে আজ কোথায় কী

কাতারে বিস্ফোরণ, নিহতরা সবাই ভারত ও পাকিস্তানের শ্রমিক

বদ্ধ ঘরে কেক কেটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

স্কটল্যান্ডের বিপক্ষে কি খেলবেন নেইমার? 

দেশের ১৫ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

‘সিলেটে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যার আশঙ্কা, প্রস্তুত সিসিক’ 

প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে গিয়ে ধরা

হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত, পরিস্থিতি এখন ভালো রয়েছে: ট্রাম্প

বিএম কলেজে ছাত্রদলের দুই গ্রুপের হামলা, উত্তপ্ত ক্যাম্পাস

হালান্ডের জোড়া গোলে নকআউটে নরওয়ে

১০

২৩ জুন / ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

১১

ক্লোসাকে ছুঁয়ে মেসির পিছু ছুটছেন এমবাপ্পে

১২

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

১৩

সেনেগালকে গোলবন্যায় ভাসাচ্ছে নরওয়ে

১৪

ইরাককে নিয়ে ছেলেখেলা করে পরের রাউন্ডে ফ্রান্স

১৫

দীর্ঘ বিরতির পর ফের শুরু ফ্রান্স-ইরাক ম্যাচ

১৬

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হালান্ড-মানে

১৭

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

১৮

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

১৯

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স-ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

২০
X