চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৩, ০৫:১৭ পিএম
অনলাইন সংস্করণ

চুয়াডাঙ্গায় হিমেল হাওয়ার অনুভূতি, আসছে শীত

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

দুই দিন বৃষ্টিপাতের পর চুয়াডাঙ্গায় রোদ আর সাদা মেঘের খেলা চলছে। আজ শনিবার (৯ ডিসেম্বর) ভোরে এ অঞ্চলে কুয়াশা এবং সকালে ভারী শিশির লক্ষ্য করা গেছে। উত্তরের হিমেল হাওয়া শুরু হয়েছে দক্ষিন-পশ্চিমের এ জেলায়। এসব যেন তীব্র শীতের আগমনি ধ্বনি দিচ্ছে। অল্প কয়েক দিনের মধ্যেই পুরোদমে শীতের আবহ শুরু হবে। এমনটিই জানিয়েছেন চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণাগারের ইনচার্জ মো. জামিনুর রহমান।

আজ সকাল ৬টা এবং ৯টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৯৮%।

এর আগে চুয়াডাঙ্গা জেলায় গত ৬ ডিসেম্বর বিকেল ৩ টা ৩০ মিনিটে বৃষ্টির শুরু হয়ে ৭ ডিসেম্বর রাত ১০ টা ৩৫ মিনিট পর্যন্ত একটানা বৃষ্টি হয়। কিছুটা থেমে আবার ভোর ৩ টা ২০ মিনিট থেকে সকাল ৫ টা ৫৮ মিনিট পর্যন্ত বৃষ্টিপাত হয়। মোট বৃষ্টিপাত রেকর্ড করা হয় ৫৮ মিলিমিটার।

আবহাওয়া অফিস জানিয়েছে, এখন থেকে রাত-দিনের তাপমাত্রা ক্রমান্বয়ে কমতে থাকবে। বাড়বে শীতের তীব্রতা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাঁটাতারের বেড়ার ভিতরে বন্দি ১৭ পরিবার

মতলবে চাঁদাবাজি মামলায় ৩ জন কারাগারে

ছাদ বাগান / বছরে আয় ১২ লাখ টাকা, পেলেন জাতীয় পুরস্কার

সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোররুমে আগুন

নিজের মেয়েকে হত্যা, লোমহর্ষক জবানবন্দি বাবার

সরকারি সার পাচার মামলায় কারাগারে বিএনপি নেতা

স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ডা. জনির ত্রাণ বিতরণ

বাড়ির উঠানে খেলার সময় পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রধানমন্ত্রীর বরিশাল সফরের কর্মসূচি

রাষ্ট্রায়ত্ত ৯ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় ২ লাখ কোটি টাকা

১০

১০ বছরের খুদে ফুটবলার রওশন যেন আরেক মেসি!

১১

মাদকের টাকা না পেয়ে হত্যার চেষ্টা, ছেলেকে পুলিশের হাতে দিলেন মা

১২

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য জরুরি নির্দেশনা

১৩

লোকালয়ে ঢুকে শিয়ালের কামড়, শিশু ও নারীসহ আহত ১৪

১৪

ঢাবিতে জলাবদ্ধতা, বিদ্যুৎহীন দুই ছাত্রী হল

১৫

বিশ্বকাপে কোন দল কী পরিমাণ অর্থ পাচ্ছে?

১৬

অথৈ পানির দিকে অবুঝ দৃষ্টি, মৃত্যুঝুঁকিতে বন্যাকবলিত এলাকার শিশুরা

১৭

উত্তরা ব্যাংকের দ্বিতীয় আঞ্চলিক প্রধান সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত

১৮

স্ত্রীর স্বীকৃতি চাইতে গিয়ে মারধরে অন্তঃসত্ত্বার গর্ভের সন্তান নষ্টের অভিযোগ

১৯

বাখরাবাদ গ্যাসের সাবেক কর্মকর্তার ৮ বছরের কারাদণ্ড

২০
X