রাঙ্গুনিয়া প্রতিনিধি
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৩, ০৭:৫৫ পিএম
আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৩, ০৮:০০ পিএম
অনলাইন সংস্করণ

রাতের ১২০ টাকার পেঁয়াজ সকালে ২২০ টাকা

বাজারে বিক্রির জন্য রাখা পেঁয়াজ। ছবি : সংগৃহীত
বাজারে বিক্রির জন্য রাখা পেঁয়াজ। ছবি : সংগৃহীত

চট্টগ্রামের রাঙ্গুনিয়ার বিভিন্ন বাজারে এক রাতের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়ে দ্বিগুণ হয়েছে। ভারতের পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞার খবর প্রকাশের পর থেকে এক লাফে বেড়ে গেছে দাম। বিভিন্ন বাজারে পেঁয়াজ কেজিপ্রতি বিক্রি হচ্ছে ২০০-২২০ টাকায়। শনিবার (৯ ডিসেম্বর) সরেজমিনে বিভিন্ন বাজার ঘুরে এই তথ্য পাওয়া গেছে। অন্যদিকে পেঁয়াজের দামের এমন অস্থিতিশীলতায় ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতারা। তাদের দাবি, বাজার মনিটরিং করে যেন জড়িত ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

মোহাম্মদ সেলিম নামের এক ক্রেতা জানান, তিনি রোয়াজারহাট খাজা স্টোর থেকে শনিবার সকালে দুই কেজি পেঁয়াজ কিনেছেন। তার কাছ থেকে ২ কেজি পেঁয়াজ ৪০০ টাকা দাম রাখা হয়েছে।

ইছাখালী প্যারামাউন্টের স্বত্বাধিকারী ব্যবসায়ী মো. সামশুদ্দিন বলেন, শুক্রবার সন্ধ্যার দিকে দোকানের জন্য আমি ৯০ টাকা দামে পেঁয়াজ কিনেছিলাম। কিন্তু আজ সেই একই দোকান থেকে একই পেঁয়াজ নেওয়া হচ্ছে ২২০ টাকায়। বাজার মনিটরিং করার দাবি জানান তিনি।

আবদুল কাদের নামের এক ক্রেতা জানান, ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করার ঘোষণা দিয়েছে ভালো কথা। কিন্তু ব্যবসায়ীদের গুদামে তো আগের পেঁয়াজ আছে। সেগুলো কেন বাড়তি দামে বিক্রি করতে হবে। এভাবে হুটহাট করে জিনিসপত্রের দাম যারা বাড়ায় প্রশাসনের উচিত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া।

বাড়তি দামে পেঁয়াজ বিক্রির বিষয়ে জানতে চাইলে রোয়াজারহাটের এক ব্যবসায়ী তার ক্রয় রসিদ দেখান। তার দাবি বাড়তি দামে কেনার কারণেই তাকে বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে। দাম বাড়ালে আড়তদাররা বাড়াচ্ছে, এখানে খুচরা বাজারের ব্যবসায়ীদের কিছুই করার নেই বলে তিনি জানান।

বাজার মনিটরিং বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাউল গনি ওসমানী বলেন, গতকাল রাত থেকে পেঁয়াজের বাজারে অসাধু কিছু ব্যবসায়ী দাম বাড়িয়েছে। আমরা কাজ করছি। বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযান পরিচালনা করা হবে।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও

দ্রুত রিজিক বৃদ্ধির ৫ আমল

পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন চ্যালেঞ্জ করে করা রিট খারিজ

সেনাবাহিনীতে চাকরি, ২৮ বছর বয়সেও আবেদনের সুযোগ

অভিযোগের জবাব দেওয়ার শেষ সময় ৯ আগ‌স্ট / ফিফাকে ঘিরে নতুন দুর্নীতির ঝড়

‘মানুষের জয়গান গাওয়া’ সেই তরুণের নাম আজহারুল

তিন মাসে পুলিশের হাতে গ্রেপ্তার ১ লাখ ৪২ হাজার

বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করল চীনা দূতাবাস

দুই ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড শেলটেক সিরামিকসের

১০

আনন্দ ভ্রমণে গিয়ে শাপলা বিলে ডুবে যুবকের মৃত্যু

১১

স্বাস্থ্যসেবায় নতুন প্রযুক্তি / আকিজ মেডিপ্লেক্সে বাংলাদেশের প্রথম স্বয়ংক্রিয় ভাইটাল পরীক্ষা

১২

নুসরাত হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ

১৩

সুবিপ্রবির নতুন উপ-উপাচার্য নোবিপ্রবির ড. জাহাঙ্গীর সরকার

১৪

সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের ৩ বছরের কারাদণ্ড

১৫

নোবিপ্রবির নতুন ট্রেজারার ড. মো. হাছান উদ্দীন

১৬

কী আছে চট্টগ্রামের সাবেক জেলারের স্ত্রীর ভাগ্যে, জানা যাবে বুধবার

১৭

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

১৮

ছোট ভাইকে নিয়ে নদীতে গোসলে নেমে গার্মেন্টস কর্মীর মৃত্যু

১৯

প্রবাসীবান্ধব ইউরোপের দেশ ও শহরের তালিকা প্রকাশ

২০
X