কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ জুন ২০২৩, ০৯:৩৬ এএম
আপডেট : ৩০ জুন ২০২৩, ১২:১৭ পিএম
অনলাইন সংস্করণ

কোরবানির সংগ্রহ করা মাংস কেনাবেচার জমজমাট হাট

কিশোরগঞ্জের ভৈরবের মুক্তিযোদ্ধা চত্বরে অস্থায়ী ভ্রাম্যমাণ হাটে মাংস কেনাবেচা করছেন ক্রেতা-বিক্রেতারা। ছবি : কালবেলা
কিশোরগঞ্জের ভৈরবের মুক্তিযোদ্ধা চত্বরে অস্থায়ী ভ্রাম্যমাণ হাটে মাংস কেনাবেচা করছেন ক্রেতা-বিক্রেতারা। ছবি : কালবেলা

ঈদুল আজহা উপলেক্ষে কিশোরগঞ্জের ভৈরবের মুক্তিযোদ্ধা চত্বরে গড়ে উঠেছে একদিনের অস্থায়ী ভ্রাম্যমাণ মাংসের হাট। কোরবানিতে মাংসকে কেন্দ্র করে গড়ে উঠেছে এ হাটটি। এই বাজার থেকে মাংস কেনাবেচা করতে পেরে খুশি ক্রেতা-বিক্রেতারা।

জানা গেছে, যারা কোরবানি দিতে পারেনি কিংবা কারও কাছ থেকে মাংস পায়নি এমন লোকজন এই হাটের ক্রেতা। তারা স্বল্প দামে এই হাট থেকে মাংস কিনে থাকেন। অস্থায়ী এই হাটে শেষ বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত মাংস বিক্রি করা হয়।

কোরবানির মাংস নিতে আশপাশের অনেক জেলা ও উপজেলার নিম্নবিত্ত শ্রেণির লোকজন ভৈরবে বিভিন্ন বাসা-বাড়ি থেকে মাংস সংগ্রহ করে। আবার কেউ কেউ কোরবানির গরু জবাই করে কাজের বিনিময়ে মাংস পেয়ে থাকেন। এসব মাংস পরিবারের খাবারের জন্য কিছুটা রেখে বাকি মাংস হাটে এনে সাধারণ মানুষের কাছে কম দামে বিক্রি করে সংসারের খরচ মেটান। আবার অনেক গরিব অসহায় মানুষের মাংস সংরক্ষণের ব্যবস্থা না থাকায় বাধ্য হয়ে মাংস বিক্রি করে থাকেন। আর এই বিক্রির টাকা তাদের পরিবারের অন্য কাজে সহায়তা করে।

এ বিষয়ে ভৈরব পৌরসভার মেয়র ইফতেখার হোসেন বেনু জানান, কোরবানির ঈদে যেসব নিম্নবিত্ত পরিবার কোরবানি দিতে পারেনি তারা এ হাট থেকে মাংস কিনে নেয়। ক্রেতা-বিক্রেতার সুবিধার্থে একদিনের জন্য অস্থায়ী এ হাটটি আগামী বছর থেকে ট্যাক্স মুক্তভাবে বসার ব্যবস্থা করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১০

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১১

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১২

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৩

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৪

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৫

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৬

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৭

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৮

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৯

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

২০
X