বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৩, ১১:১৬ পিএম
অনলাইন সংস্করণ

সিরাজগঞ্জ পৌর মেয়রকে কারণ দর্শানোর নোটিশ

পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা। ছবি : সংগৃহীত
পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা। ছবি : সংগৃহীত

সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মমিন মণ্ডলের বিরুদ্ধে বক্তব্য দেওয়ায় পৌর মেয়র সাজ্জাদুল হক রেজাকে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে নির্বাচনী অনুসন্ধান কমিটি।

রোববার (১০ ডিসেম্বর) এ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির কর্মকর্তা শাহজাদপুর সিনিয়র সহকারী জজ মো. সোহেল রানা এ নোটিশ দেন।

শাহজাদপুর সিনিয়র সহকারী জজ আদালতের অফিস সহকারী কাম স্টেনোগ্রাফার আশফাকুল ইসলাম ভু্ইয়া এ তথ্য নিশ্চিত করেন।

কারণ দর্শানোর নোটিশে বলা হয়েছে, গত ৯ ডিসেম্বর স্বতন্ত্র প্রার্থী আব্দুল লতিফ বিশ্বাসের পক্ষে বিধিবহির্ভূতভাবে নির্বাচনী প্রচারকালে এক ভাষণে বলেন, ‘সেই টোকাই বাহিনীকে ১৮ তারিখের পরেই মাটিতে পিষিয়ে দেব। মমিন মণ্ডলের একটা চামচা ভোট গণনার আগেই উপজেলায় থাকতে পারবে না।’ আপনার বক্তব্যটি ১২ ডিসেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে নির্বাচন অনুসন্ধান কমিটির কাছে আসে। এতে গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ এর অনুচ্ছেদ ৭৩ ও ৮৪ (ক) এবং সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধি ২০০৮ এর ধারা ১১(ক) বিধিমালা লঙ্ঘন মর্মে আপাতত দৃষ্টিতে প্রতীয়মান হয়। বিধি ভঙ্গের কারণে কেন আপনার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে না মর্মে আগামী ১৪ ডিসেম্বর নির্বাচনী অনুসন্ধান কমিটির কর্মকর্তা ও শাহজাদপুর সিনিয়র সহকারী জজ মো. সোহেল রানার কার্যালয়ে সশরীরে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১০

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১১

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১২

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৩

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৪

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১৫

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

১৬

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

১৭

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

১৮

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

১৯

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

২০
X