ভোলা প্রতিনিধি
প্রকাশ : ৩০ জুন ২০২৩, ০৫:০৯ পিএম
অনলাইন সংস্করণ
ভোলায় ট্রলারডুবি

পাঁচ দিন পর ৫ জেলের মরদেহ উদ্ধার

চরফ্যাশনে ট্রলারডুবির পাঁচ দিন পর ৫ জেলের মরদেহ উদ্ধার
চরফ্যাশনে ট্রলারডুবির পাঁচ দিন পর ৫ জেলের মরদেহ উদ্ধার

ভোলার চরফ্যাশন উপজেলা সংলগ্ন বঙ্গোপসাগরের মোহনায় জেলেদের ট্রলারডুবির ঘটনার পাঁচ দিন পর ৫ জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোঁজ রয়েছেন দুই জেলে। শুক্রবার (৩০ জুন) দুপুর ১টার দিকে বঙ্গোপসাগর মোহনা থেকে এ মরদেহগুলো উদ্ধার করা হয়েছে।

ট্রলারডুবির ঘটনায় চরফ্যাশন উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন ছয় জেলে। তারা টানা পাঁচ দিন সাগরে ভেসে ছিলেন।

স্থানীয় মাছঘাটের ব্যবসায়ী রিপন বলেন, আহত, নিহত ও নিখোঁজ সবার বাড়ি চরফ্যাশনে। তবে তিনি তাদের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি। সাগরে মাছধরা নিষেধাজ্ঞা থাকলেও ওই জেলেরা প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে সাগরে মাছ ধরতে গিয়েছিল।

স্থানীয় সামরাজ মাছঘাট সূত্রে জানা যায়, নিষেধাজ্ঞা থাকলেও প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে গত ২৪ জুন ট্রলার নিয়ে সাগরে মাছ ধরতে গিয়েছিলেন ১৩ জেলে। সাগর উত্তপ্ত থাকায় পরদিন ট্রলারটি ডুবে গেলে তারা নিখোঁজ হন। তাদের মধ্যে দুই জেলে ভেসে এসে বৃহস্পতিবার (২৯ জুন) সকালে মনপুরার একটি চরে পৌঁছান। তাদের উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এরপর শুক্রবার সকালে আরও চার জেলে চরফ্যাশনে ভেসে আসেন। তাদেরও স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

শুক্রবার তাদের কাছ থেকে খবর পেয়ে অন্যদের খুঁজতে স্থানীয় জেলে ও আড়তদাররা ট্রলার নিয়ে বঙ্গোপসাগরে যায় এবং বেলা ১টার দিকে পাঁচ জেলের মরদেহ উদ্ধার করেন। পুলিশ পরিদর্শক রিপন কুমার সাহা ও জেলা পুলিশের কন্ট্রোলরুম থেকে জানা গেছে, চিকিৎসাধীন ছয় জেলেকে দেখতে পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেছে। তাদের কাছ থেকে ঘটনার বিষয়ে জানার চেষ্টা করা হচ্ছে।

রিপন কুমার সাহা আরও জানান, নিখোঁজ জেলেদের আত্মীয়স্বজন ও আড়তদাররা তাদের খুঁজতে গেছে। মোবাইল ফোনের মাধ্যমে ৫ জেলের মরদেহ উদ্ধারের বিষয়টি পুলিশ শুনতে পেয়েছে। কিন্তু উদ্ধার হওয়া মরদেহগুলো এখনো পুলিশের কাছে হস্তান্তর করা হয়নি।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমেরিকানরা ইরান যুদ্ধের বিরুদ্ধে নয়, দাবি ট্রাম্পের

‘যতবার হরমুজের জাহাজে হামলা ততবার ইরানের বেসামরিক স্থাপনা ধ্বংস করা হবে’

কারও কাছে মাথা নত করতে রাজনীতি করি না: খোরশেদ আলম

ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান মকবুল তিন দিনের রিমান্ডে

মহিলা কলেজে চাকরি করায় পদ হারালেন জামায়াত নেতা

নারীকাণ্ডে বহিষ্কার এমপি নজরুলের বিষয়ে যে তথ্য জানালেন ইসি আনোয়ারুল

সৌদি আরবের ওপর হুতিদের নৌ অবরোধ, নিন্দা জানাল ঢাকা

টাঙ্গাইলে হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

ফাইনালে কেমন ছিল রেফারিং? এবার মুখ খুললেন মেসিদের কোচ

১০

‘বহিষ্কার’ আর ‘পদত্যাগ’ এক নয়, গাজী নজরুলকে নিয়ে ভিন্ন ব্যাখ্যা জ্যোতির্ময় বড়ুয়ার 

১১

ভিডিওকাণ্ডে জামায়াত নেতা দল থেকে বহিষ্কার, শ্যামনগরে মিষ্টি বিতরণ

১২

ইরান যুদ্ধে মধ্যস্থতার পর যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান

১৩

চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির বার্তা

১৪

ইসলামে নৈতিক স্খলনের শাস্তি কী?

১৫

জাল টাকার মামলায় হাজিরা দিতে এসে জাল নোটসহ ফের গ্রেপ্তার

১৬

এমপি নজরুলসহ ৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা চালকের, একজন কারাগারে

১৭

কিস্তি ক্রেতা স্বামীর মৃত্যু, স্ত্রীকে ওয়ালটন প্লাজার লাখ টাকার আর্থিক সহায়তা

১৮

‘অন্য সবকিছু ভুলে যাও’ কেন বলেছিলেন মেসি, জানাল আর্জেন্টিনার গণমাধ্যম

১৯

ইউপি নির্বাচনের সময় জানালেন মন্ত্রী

২০
X