সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৩, ০২:১২ এএম
অনলাইন সংস্করণ

সোনারগাঁয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত 

নারায়ণগঞ্জের মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা
নারায়ণগঞ্জের মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁওয়ের দড়িকান্দি বাসস্ট্যান্ড এলাকায় সড়ক দুর্ঘটনায় মাইনউদ্দিন নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। রোববার (১০ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ সময় অজ্ঞাত গাড়ির ধাক্কায় ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

নিহত মাইনউদ্দিন কুমিল্লার লাঙ্গলকোট উপজেলার মনিরুল ইসলামের ছেলে। জানা যায়, উপজেলার দড়িকান্দি বাসস্ট্যান্ড এলাকায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চট্টগ্রামগামী অংশে একটি মোটরসাইকেল (ঢাকা মেট্রো ল ৩০-২৪২৯) নিয়ে ঢাকা থেকে কুমিল্লার দিকে যাচ্ছিল মাইনউদ্দিন। এ সময় দ্রুতগামী একটি গাড়ি মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে মোটরসাইকেল চালক রাস্তায় ছিটকে পড়ে তিনি মারা যান।

খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ ও তার ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। কাঁচপুর হাইওয়ে থানার ওসি রেজাউল হক বলেন, নিহতের লাশ ও তার ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করে থানায় রাখা হয়েছে। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১০

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১১

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১২

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৩

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১৪

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১৫

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

১৬

কওমি মাদ্রাসার বিরুদ্ধে অপপ্রচার চলছে, অভিযোগ হেফাজতের

১৭

স্কুলছাত্র সোহান হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড

১৮

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ পদে শেখ রফিকুল ইসলামের যোগদান

১৯

ডিজিটাল ব্যাংকিং যুগে পদার্পণ করল আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক

২০
X