বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৩, ১১:০৪ এএম
অনলাইন সংস্করণ

জঙ্গলে অটোরিকশাচালকের রক্তাক্ত মরদেহ

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

গাজীপুরের শ্রীপুরে রাস্তার পাশে জঙ্গল থেকে হৃদয় নামের এক অটোরিকশাচালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১০ ডিসেম্বর) রাত পৌনে ১টার দিকে উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের কর্নপুর সিটপাড়া সংযোগ সড়কের পাশের জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম নাসিম।

নিহত হৃদয় (২৫) ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার হাতিখলা গ্রামের মৃত সুজন মিয়ার ছেলে। তিনি শ্রীপুর পৌরসভার বাগমারা গ্রামে (কলেজপাড়া) ভাড়া থেকে অটোরিকশা চালাতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন হৃদয়। এরপর আনুমানিক রাত ৮টা থেকে ১০টার মধ্যে দুর্বৃত্তরা হৃদয়কে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে খুন করে। রাতে রাস্তার পাশে জঙ্গলে একটি অটোরিকশা উল্টে পড়ে থাকতে দেখে স্থানীয়রা এগিয়ে গিয়ে অটোরিকশার পাশে হৃদয়ের রক্তাক্ত মরদেহ দেখতে পান। পরে পুলিশে খবর দেওয়া হলে রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম বলেন, অটোরিকশাচালক হৃদয়কে দুর্বৃত্তরা ছুরিকাঘাতে হত্যা করেছে। মরদেহের পাশ থেকে একটি রক্তমাখা ছুরি উদ্ধার করা হয়েছে। তবে কী কারণে এবং কারা তাকে হত্যা করেছে তা জানা যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

১০

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

১১

পর্তুগালের একাদশ ঘোষণা

১২

এনজিওবিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

১৩

নাটোরে পাবলিক বিশ্ববিদ্যালয় ও কাঁচা রাস্তা পাকা করার দাবি এমপি তুলির

১৪

২০০ বছরের শ্মশান রক্ষায় নিজেই আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক সাখাওয়াত

১৫

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১৬

‘পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই’, প্রধানমন্ত্রীর কাছে সারজিসের দাবি

১৭

বিশ্বকাপের এক রেকর্ডময় দিন

১৮

এইচএসসি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিয়ে জরুরি নির্দেশনা

১৯

সিরিজ জিতে সুখবর পেলেন মোস্তাফিজ-শরিফুলরা

২০
X