ঝিনাইদহ ব্যুরো
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৩, ০৬:২১ পিএম
আপডেট : ১১ ডিসেম্বর ২০২৩, ০৮:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচনী বিধিমালা লঙ্ঘন করে দেশি অস্ত্র নিয়ে মিছিল, আটক ১

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

ঝিনাইদহের শৈলকূপায় নির্বাচনী বিধিমালা লঙ্ঘন করে দেশি অস্ত্র ও লাঠিসোটা নিয়ে মিছিল করার অপরাধে সাবুল ইসলাম সাবু নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শৈলকূপা থানার ওসি ঠাকুর দাস মণ্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।

সোমবার (১১ ডিসেম্বর) বিকেলে উপজেলার ভাটই বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত সাবু ভাটই গ্রামের মৃত শরিফুল ইসলামের ছেলে।

জানা গেছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গত রোববার বিকেলে শৈলকূপার ভাটই বাজারে একদল যুবক নৌকা প্রার্থী আব্দুল হাইয়ের পক্ষে দেশি অস্ত্র ও লাঠিসোটা নিয়ে মিছিল করে এবং জনমনে আতংকের সৃষ্টি করে! মিছিলের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নির্বাচন কমিশনের নজরে আসে। অবাধ সুষ্ঠু নিরপেক্ষ সবার অংশগ্রহণমূলক নির্বাচনের পরিপন্থি ও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করার অপরাধে তাকে আটক করা হয় বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

শৈলকূপা থানার ওসি ঠাকুর দাস মণ্ডল জানান, নির্বাচন কমিশনের ঘোষিত বিধিমালা বাস্তবায়নে আমরা জিরো টলারেন্সে নীতি অবলম্বন করছি। আটককৃত সাবুলের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হবে।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

মানবদেহ সম্পর্কে ১০ বিস্ময়কর তথ্য, যা জানলে অবাক হবেন আপনিও

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

১০

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

১১

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১২

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১৩

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১৪

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১৫

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৬

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৭

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৮

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১৯

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

২০
X