নোয়াখালী জেলা প্রতিনিধি
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৩, ০৬:২৫ পিএম
অনলাইন সংস্করণ

মেঘনা নদীতে মাছধরার ট্রলার ডুবিতে নিখোঁজ ১ 

বাল্কহেড মাছ ধরার ট্রলারে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
বাল্কহেড মাছ ধরার ট্রলারে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

নোয়াখালীর হাতিয়ার মেঘনা নদীতে মাছ ধরার একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ছয় জেলেকে জীবিত উদ্ধার করা হলেও এখনো নিখোঁজ রয়েছেন এক জেলে। নিখোঁজ জেলের নাম মৃদুল (২০)। সে উপজেলার নলচিরা ইউনিয়নের ফজল মাঝি গ্রামের হরিবন্ধু দাসের ছেলে।

সোমবার (১১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে নলচিরা নৌ-পুলিশ ফাঁড়ির এসআই অমিত কুমার সাহা বিষয়টি নিশ্চিত করেন। এর আগে, রোববার (১০ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার নলচিরা ইউনিয়নের নলচিরা ঘাটে এ দুর্ঘটনা ঘটে।

অমিত কুমার বলেন, গতকাল রাত সাড়ে ১২টার দিকে নলচিরা ঘাট এলাকা থেকে একটি বাল্কহেড চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করে। ওই সময় ট্রলারে সাতজন জেলে মাছ ধরার জন্য অপেক্ষা করছিলেন। তখন নিয়ন্ত্রণ হারিয়ে বাল্কহেডটি মাছ ধরার ট্রলারে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। পরে পাশে থাকা মাছ ধরার অন্য একটি ট্রলারের জেলেরা ডুবে যাওয়া ট্রলার থেকে ছয় জেলেকে জীবিত উদ্ধার করে। তবে মৃদুল নামে এক জেলে এখনো নিখোঁজ রয়েছেন।

তিনি আরও বলেন, নিখোঁজ জেলেকে উদ্ধারে চেষ্টা চালাচ্ছে নৌ-পুলিশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিজ মেয়েকে হত্যা করে বস্তাবন্দি করলেন বাবা-মা, নেপথ্যে...

অনিয়মের প্রতিবাদ করায় সাংবাদিককে যুবদল নেতার হুমকি

ইউটিউবে মাদ্রাসার প্রাক-নির্বাচনী পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস

বন্যা-পাহাড়ধসে প্রাণহানি ৫, বিপর্যস্ত দুই লক্ষাধিক মানুষ

ইমাম-খতিবদের উদ্দেশে ইসলামিক ফাউন্ডেশনের সতর্কবার্তা

ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানে সবার অংশগ্রহণের আহ্বান প্রতিমন্ত্রী হাবিবের

গার্মেন্টসকর্মীর আত্মহত্যা: ‘পরকীয়া নয়, পারিবারিক বিরোধই কারণ’

বন্যাদুর্গতদের সহায়তায় এনসিপির রেসপন্স টিম গঠন

৮০ বছরে পদার্পণ উপলক্ষে ডিএমসি ডে-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ঢাকাসহ ১৬ অঞ্চলে দমকা হাওয়া-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা সংকেত

১০

‘১,০০০ মিসাইল প্রস্তুত’, ইরানকে নতুন হুঁশিয়ারি ট্রাম্পের

১১

গ্যাস লাইন মেরামতের সময় অগ্নিকাণ্ডে দগ্ধ ৩

১২

যুক্তরাষ্ট্রের ওপর কোনো আস্থা নেই, চুক্তি ভাঙলে কঠোর জবাব: ঘালিবাফ

১৩

ক্রিপ্টোকারেন্সি দিয়ে কেনাকাটা জায়েজ কি না, জানালেন মুফতি তকি উসমানী

১৪

‘লোক ভাড়া করে’ যুবককে কুপিয়ে হত্যা

১৫

আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচে জিতবে কে, ভবিষ্যদ্বাণী করল এআই

১৬

কৌতূহলবশত মসজিদ পরিদর্শনে গিয়ে ইসলাম গ্রহণ করলেন তরুণ ফুটবলার

১৭

ক্যাশলেস টোল ও সবুজায়নে জোর, পদ্মা-পায়রা সেতু প্রকল্প পরিদর্শনে সেতু সচিব

১৮

কয়েক লাখ অভিবাসী কর্মীকে ছাঁটাইয়ের নির্দেশ ট্রাম্প প্রশাসনের

১৯

জাতীয় প্রেস ক্লাবের সঙ্গে থাইল্যান্ডের হাসপাতালের সমঝোতা স্মারক স্বাক্ষর

২০
X