নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৩, ০৮:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

ছাত্রলীগ নেতার ঘুষিতে স্কুলছাত্র নিহতের অভিযোগ

মো. রেজাউল করিম। ছবি : সংগৃহীত
মো. রেজাউল করিম। ছবি : সংগৃহীত

নেত্রকোনার পূর্বধলায় গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় রাস্তায় মাটি কাটাকে কেন্দ্র করে উপজেলা ছাত্রলীগের সহসভাপতি রোমান তালুকদারের ঘুষিতে দশম শ্রেণির স্কুল শিক্ষার্থী মো. রেজাউল করিম (টিটু) (১৭) নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। নিহত রেজাউল উপজেলার আগিয়া ইউনিয়নের বুধী পশ্চিমপাড়া গ্রামের মো. আলীর ছেলে।

সোমবার (১১ ডিসেম্বর) উপজেলার আগিয়া ইউনিয়নের বুধী পশ্চিমপাড়া গ্রামে বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতের চাচা মো. আব্দুল হাকিম অভিযোগ করে বলেন, স্থানীয় আইব আলী খানের ছেলে রোমান সাড়ে ১১টার দিকে আমাদের কারও সাথে আলাপ-আলোচনা না করে হঠাৎ করেই ভেকু নিয়ে এসে জমি থেকে মাটি তুলতে থাকে। পরে গ্রামের লোকজন সবাই জড়ো হয়ে তাকে মাটি কাটতে নিষেধ করলে সে উপজেলা প্রশাসন, পুলিশ ও স্থানীয় সন্ত্রাসীদের ভয়-ভীতি দেখাতে থাকে এবং ডাকাডাকি শুরু করে।

পরে এলাকাবাসী সবাই উপস্থিত হলে সেখানে কথাকাটাকাটির একপর্যায়ে রোমান রেজাউলকে ঘুষি মারলে সে মাটিতে পড়ে যায়। তাৎক্ষণিক রেজাউলকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

পূর্বধলা থানার ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, রাস্তার মাটি কাটাকে কেন্দ্র করে নিহতের ঘটনা ঘটেছে। স্কুল শিক্ষার্থী মো. রেজাউল করিমের মরদেহ থানায় আছে। নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঋণ থেকে মুক্তির বিশেষ ৪ দোয়া

কোনো শিশু যেন বাংলা-ইংরেজি-গণিত শিক্ষায় পিছিয়ে না থাকে: ববি হাজ্জাজ

পলাশ মণি দাসের পরিচালনায় ‘কিপ্টুস আনলিমিটেড’

বন্যা-পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের পাশে স্বপ্ন

সাতক্ষীরা জেলা আ. লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গ্রেপ্তার

স্কুলে ঢোকার পথ নেই, দুর্ভোগে সব শিশু শিক্ষার্থী

খল অভিনেতা হয়ে পর্দায় আসছেন সরকার রওনক রিপন

শ্বশুরবাড়ির পুকুরপাড়ে মিলল পুলিশ কর্মকর্তার মরদেহ

সার্ভেয়ার-কানুনগোদের ঘন ঘন বদলি নয়, একই কর্মস্থলে অন্তত ২ বছর রাখার নির্দেশ

শেষ আশ্রয়টুকুও গিলে খাচ্ছে ছোট ফেনী নদী

১০

মিসওয়াকের গুরুত্ব ইসলামে এত বেশি কেন?

১১

সলোমন দ্বীপপুঞ্জে স্বর্ণের খনিতে ধস

১২

হরমুজ প্রণালিতে ৬টি জাহাজ থামাল ইরান

১৩

বিনিয়োগকারীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিতে গুরুত্ব দিচ্ছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

মাইগ্রেশন ফিল্ম ফেস্টিভ্যালে অফিসিয়াল সিলেকশনে ‘মাটি’

১৫

এনসিপির পথসভার কাছে মিলল বোমাসদৃশ বস্তু

১৬

রাষ্ট্রপতি নির্বাচন: ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আলোচনায় বসছে ইসি

১৭

উগ্র ইসলামপন্থিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল বুরকিনা ফাসো

১৮

মার্কেন্টাইল ব্যাংকের ‘নয়াবাজার শাখা’ নতুন ঠিকানায় স্থানান্তর

১৯

জুনিয়র এনটিআরের সিনেমায় ইউরোপিয়ান ধামাকা

২০
X