চাটমোহর (পাবনা) প্রতিনিধি
প্রকাশ : ৩০ জুন ২০২৩, ০৯:১৭ পিএম
অনলাইন সংস্করণ

ছাগলের চামড়া ১০ টাকা

কোরবানির পশুর চামড়া। ছবি: কালবেলা
কোরবানির পশুর চামড়া। ছবি: কালবেলা

গত কয়েক বছরের মতো এবারও কোরবানির পশুর চামড়া নিয়ে বিপাকে পড়েছেন কোরবানিদাতারা। ক্রেতার অভাবে অনেকে তাদের চামড়া নিয়ে অপেক্ষায় থাকছেন। ক্রেতাদের যেন কোনো আগ্রহই নেই চামড়ার প্রতি।

মাঝারি আকারের ছাগলের চামড়া দশ-বিশ টাকায় এবং গরুর চামড়া চারশ থেকে পাঁচশ টাকায় বিক্রি হয়েছে। এ চিত্র চাটমোহরের এগারো ইউনিয়ন ও একটি পৌরসভার। ঈদের দিন বৃহস্পতিবার চাটমোহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় এ চিত্র।

চাটমোহর পৌর সদরের বালুচর-ছোট শালিখা সমাজের সাধারণ সম্পাদক আব্দুর রহমান জানান, ‘এবার আমাদের সমাজের ছোট বড় মিলে ৯০টি ছাগলের চামড়া ২ হাজার ২৫০ টাকায় ও ২৫টি গরুর চামড়া ১৩ হাজার ৭৫০ টাকায় ও একটি মহিষের চামড়া ৫৫০ টাকায় বিক্রি করেছি। খাশির মাংস এক হাজার টাকা কেজি অথচ একটা চামড়ার দাম মাত্র দশ-বিশ টাকা।’

উপজেলার বিলচলন ইউনিয়নের চরসেনগ্রামের সাইদুল ইসলাম জানান, ‘আমাদের ৯৫ হাজার টাকা মূল্যের একটি গরুর চামড়া মাত্র ৫শ টাকায় বিক্রি করেছি। গত কয়েক বছর যাবত চামড়ার মূল্য একেবারেই কমে গেছে। এবার ক্রেতাদের চামড়া কেনায় আগ্রহ ছিল না।’

রামনগর গ্রামের বকুল মাস্টার জানান, ‘১৪ হাজার টাকা দামের একটি ছাগলের চামড়া ১০ টাকায় এবং এক লাখ টাকা দামের একটি গরুর চামড়া ৪০০ টাকায় বিক্রি করেছেন তিনি।’

চাটমোহর পৌর সদরের নতুন বাজার এলাকার চামড়া ব্যবসায়ী রনজিৎ দাস জানান, ‘সারা বছর চামড়ার ব্যবসা করলেও আমরা ঈদুল আজহার সময় সবচেয়ে বেশি চামড়া কিনি। এবার আমি প্রায় এক হাজারটি খাশির চামড়া এবং ৪০০ গরুর চামড়া কিনেছি। ক্ষুদ্র ব্যবসায়ীদের হাত ঘুরে আমাদের কাছে চামড়া আসে। আমরা ছাগলের চামড়া ২৫ থেকে ৩০ টাকা এবং গরুর চামড়া ৫০০ থেকে ৮০০ টাকায় কিনে প্রক্রিয়াজাত করছি। মৌসুমী ব্যবসায়ীরা গ্রাম থেকে চামড়া কিনে আমাদের কাছে বিক্রি করেন আমরা লবণজাত করে নাটোরের মোকামে মাল পাঠাই।’

তিনি আরও জানান, ‘নগদ টাকায় চামড়া কিনতে হয় তাদের। ঈদের সময় শ্রমিক সংকট প্রকট আকার ধারণ করে। অনেক ব্যবসায়ীর টাকা মোকামে দীর্ঘদিন পড়ে থাকে। বিভিন্ন সংকটের কারণে অনেকেই চামড়ার ব্যবসা বন্ধ করে দিয়েছেন।’

চাটমোহর ব্যবসায়ী সমিতির সভাপতি মোখলেছুর রহমান বিদ্যুৎ জানান, ক্রেতাদের আগ্রহ না থাকায় ঈদের দিন চামড়া নিয়ে অনেকেই বিপাকে পড়েন। দশ-বিশ টাকায় খাশির চামড়া এবং চারশ থেকে আটশ টাকায় গরুর চামড়া বিক্রি হয়েছে।

উল্লেখ্য, অনেকে চামড়া বিক্রি করতে পারেননি। অনেকেই স্থানীয় এতিমখানা, মাদ্রাসাসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে তাদের চামড়া দান করে দিয়েছেন।

চাটমোহরে মাত্র চার-পাঁচজন চামড়া ব্যবসায়ী চামড়া কিনে প্রক্রিয়াজাতকরণের কাজ করছেন।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও রাশিয়ার বিরোধিতার মধ্যেই মেয়াদ বাড়ল ভলকার টুর্কের 

যৌন হয়রানির দায়ে আইসিসি প্রসিকিউটর করিম খান স্থায়ী বরখাস্ত

পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ২৭

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখপ্রকাশ করা: রাশেদ খাঁন

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১০

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

১১

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১২

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

১৩

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

১৪

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

১৫

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

১৬

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১৭

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

১৮

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

১৯

ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা

২০
X