খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৩, ১০:৪৬ এএম
আপডেট : ১২ ডিসেম্বর ২০২৩, ১২:১৯ পিএম
অনলাইন সংস্করণ

খাগড়াছড়িতে গুলিতে ৪ ইউপিডিএফ কর্মী নিহত

সাম্প্রতিক দিনগুলোতে দেশের পার্বত্যাঞ্চল প্রায়ই অশান্ত হয়ে উঠছে। পুরনো ছবি
সাম্প্রতিক দিনগুলোতে দেশের পার্বত্যাঞ্চল প্রায়ই অশান্ত হয়ে উঠছে। পুরনো ছবি

খাগড়াছড়িতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে পাহাড়ী ছাত্র পরিষদের (পিসিপি) সাবেক কেন্দ্রীয় সভাপতি বিপুল চাকমাসহ চারজন নিহত হয়েছেন।

সোমবার (১১ ডিসেম্বর) রাতে সীমান্ত ঘেঁষা পানছড়ির লোগাঙ ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের অনিলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতদের সকলেই পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বিরোধী ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফের নেতাকর্মী।

নিহতরা হলেন, পাহাড়ী ছাত্র পরিষদের (পিসিপি) সাবেক কেন্দ্রীয় সভাপতি বিপুল চাকমা, পাহাড়ী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি সুনীল ত্রিপুরা, যুব ফোরামের নেতা লিটন চাকমা ও ইউপিডিএফের সদস্য রুহিন ত্রিপুরা।

বিষয়টি নিশ্চিত করে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফের সংগঠক অংগ্য মারমা জানান, বাড়িতে ঢুকে তাদের হত্যা করা হয়েছে। এ ঘটনায় ইউপিডিএফ গনতান্ত্রিককে নব্যমুখোশধারী আখ্যায়িত করে নিন্দা প্রকাশ করে এ হত্যাকাণ্ডের বিচার দাবি করেন তিনি।

এ ঘটনায় ইউপিডিএফের নেতা হরি কমল চাকমা ও নীতিদত্ত চাকমাসহ তিনজন নিখোঁজ রয়েছেন বলে জানান তিনি।

তবে ঘটনার সঙ্গে নিজেদের জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন গণতান্ত্রিক ইউপিডিএফের সভাপতি শ্যামল চাকমা।

পানছড়ি উপজেলার প্যানেল চেয়ারম্যান চন্দ্রদেব চাকমা সংবাদ মাধ্যমকে জানান, ঘটনাস্থলে এখনও চারটি লাশ পড়ে আছে। বিষয়টি পানছড়ি থানার ওসিকে জানিয়েছি।

এ বিষয়ে পানছড়ি থানার ওসি মো. শফিউল আজম বলেন, স্থানীয় জনপ্রতিনিধি চারজন নিহত হওয়ার ঘটনা আমাকে জানিয়েছেন। আমরা ঘটনাস্থলে যাওয়ার জন্য রওনা দিয়েছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফাইনালে উঠেও যেভাবে গোল্ডেন বুট হারাতে পারেন মেসি

বিশ্বকাপের শেষ দুই ম্যাচ ঘিরে ঢাবিতে নিরাপত্তা জোরদারের দাবি ডাকসুর

১৫ জুলাই হামলার বিচার দাবিতে ডাকসুর ‘নমরুদনামা’ ব্যানারিং কর্মসূচি

বিএনপির উচিত দেশকে সংঘাতের দিকে ঠেলে না দেওয়া: গোলাম পরওয়ার

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

তারুণ্যের উদ্ভাবন ও স্টার্টআপের বার্তা নিয়ে ঢাবিতে ছাত্রদলের প্লাকার্ড কর্মসূচি

ইংল্যান্ডকে আর্জেন্টাইন মিডিয়ার ‘খোঁচা’

৩২ লাখের ফাইল গায়েব / জনদুর্ভোগের সেই ‘পাথর’ অপসারণ করছে পৌরসভা

স্বরূপে ফিরল টাইগাররা, সিরিজে এলো সমতা

চট্টগ্রামে বন্যাদুর্গত খামারিদের মধ্যে ৪০০ বস্তা গোখাদ্য বিতরণ

১০

ইরাকের এরবিলে ইরানের ছোড়া আট ড্রোন ধ্বংসের দাবি

১১

ঢাকাস্থ যশোর সাংবাদিক ফোরামের ফল উৎসব অনুষ্ঠিত

১২

পুকুরে বিষ দিয়ে মাছ নিধন, অঝোরে কাঁদছেন চাষি রনি

১৩

এনএসইউতে বিশ্বকাপ কুইজ: স্কুল-কলেজের হাজারো শিক্ষার্থীর মিলনমেলা

১৪

‘থ্রি ইডিয়টস’ সোনম ওয়াংচুকের জীবনীর ওপর বানানো হয়নি: আমির খান

১৫

এবার রংপুরে ট্রেনে কাটা পড়ে ২ নারীর মৃত্যু

১৬

দুই বছর কর্মস্থলে অনুপস্থিত থেকেও পদোন্নতি পেলেন আবু তৈয়ব

১৭

রাশিয়ার বিমানঘাঁটিতে হামলা চালিয়ে টু-৯৫ বোমারু বিমান ধ্বংস করল ইউক্রেন

১৮

সাংহাইতে ওয়ার্ল্ড এআই কনফারেন্সে তথ্যপ্রযুক্তিমন্ত্রী 

১৯

তানিন ফার্নিচারের হাফ ইয়ারলি বিজনেস কনফারেন্স ও ই-কমার্স ওয়েবসাইটের উদ্বোধন

২০
X