বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৩, ১২:৩৩ পিএম
আপডেট : ১২ ডিসেম্বর ২০২৩, ১২:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

নারায়ণগঞ্জে দুই প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

রূপগঞ্জে সংঘর্ষের ঘটনায় বিধ্বস্ত দুটি প্রাইভেটকার। ছবি : কালবেলা
রূপগঞ্জে সংঘর্ষের ঘটনায় বিধ্বস্ত দুটি প্রাইভেটকার। ছবি : কালবেলা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত চারজন আহত হয়েছেন বলে জানা গেছে।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে রূপগঞ্জের তিনশ ফুট সড়কের ভুঁইয়া বাড়ির ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) নাজমুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত ও আহতদের তাৎক্ষণিকভাবে পরিচয় জানা যায়নি।

স্থানীয়দের বরাতে নাজমুল হাসান জানান, সকাল সাড়ে ৯টার দিকে রূপগঞ্জের তিনশ ফুট সড়কের ভুঁইয়া বাড়ির ব্রিজ এলাকায় দুটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে আরও দুজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তারাও মারা যায়। এ ঘটনায় ৩-৪ জন আহত হয়েছে। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

এএসআই আরও বলেন, এ ঘটনার তদন্ত করা হচ্ছে। অভিযোগের ভিত্তিতে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের সড়কে ঝরে গেল বাংলাদেশি নবীন ডাক্তারের প্রাণ

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই সোকসাসের স্টুডিওর তালা ভাঙল ডিবেটিং ক্লাব

কাফরুলে যুবদলকর্মী হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল কালীগঞ্জের ৪ যুবক

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১০

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

১১

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

১২

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১৩

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১৪

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১৫

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৬

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৭

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৮

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৯

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

২০
X