ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৩, ০৪:০৪ পিএম
অনলাইন সংস্করণ

ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল শিশুর

জব্দ করা ইজিবাইক। ছবি : কালবেলা
জব্দ করা ইজিবাইক। ছবি : কালবেলা

দিনাজপুরের ঘোড়াঘাটে ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় রাইছা মনি (৫) নামের এক শিশু নিহত হয়েছে। আজ মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল ১০টায় পৌরশহরের বড়গলি (জোলাপাড়া) এলাকার আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু রাইছা মনি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার ছাতিয়ানচূড়া গ্রামের রাজু মন্ডলের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুই দিন আগে রাইছা মনি তার নানাবাড়িতে বেড়াতে আসে। ঘটনার সময় রাস্তার পাশে কয়েকজন শিশু খেলা করছিল। এ সময় রাইছা মনি খেলার ছলে রাস্তা পার হতে গেলে দ্রুতগামী একটি ইজিবাইকের সঙ্গে ধাক্কা লেগে সে গাড়িটির নিচে পড়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘোড়াঘাট থানার ওসি আসাদুজ্জামান জানান, রাস্তা পার হওয়ার সময় একটি ইজিবাইক শিশুটিকে ধাক্কা দেয়। শিশুটি মাথায় গুরুতর আঘাত লাগায় দুর্ঘটনার কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয়। এ সময় চালক ইজিবাইকটি রেখে পালিয়ে যান। ইজিবাইকটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে এবং চালককে শনাক্তের কাজ চলছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১০

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১১

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

১২

কওমি মাদ্রাসার বিরুদ্ধে অপপ্রচার চলছে, অভিযোগ হেফাজতের

১৩

স্কুলছাত্র সোহান হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড

১৪

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ পদে শেখ রফিকুল ইসলামের যোগদান

১৫

ডিজিটাল ব্যাংকিং যুগে পদার্পণ করল আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক

১৬

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৪,৩৩৩

১৭

৮৪ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

১৮

ঢাকা-চট্টগ্রাম ‎মহাসড়কে চলন্ত স্ক্র্যাপবোঝাই লরিতে আগুন

১৯

তৃতীয় লিঙ্গ নিয়োগ পেল বরিশাল সিটি করপোরেশনে 

২০
X