বগুড়া ব্যুরো
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৩, ০৫:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

বগুড়ায় প্যানেল মেয়রের বিরুদ্ধে দুদকের মামলা

প্যানেল মেয়র পরিমল চন্দ্র দাস। ছবি : সংগৃহীত
প্যানেল মেয়র পরিমল চন্দ্র দাস। ছবি : সংগৃহীত

বগুড়ায় বিএনপি নেতা ও পৌর কাউন্সিলর পরিমল চন্দ্র দাসের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূতভাবে প্রায় ১ কোটি ২৬ লাখ টাকা অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রায় সাত মাস ধরে অভিযুক্তের সম্পদ যাচাইবাছাইয়ের পর এই মামলা করা হয়।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিকেলে দুদকের বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ও মামলার বাদী হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে রোববার (১০ ডিসেম্বর) দুদকের বগুড়া কার্যালয়ে এই মামলা দায়ের করেন তিনি। জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক পরিমল চন্দ্র দাস বগুড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র। তিনি শহরের চেলোপাড়ার বাসিন্দা।

দুদকের এজাহার সূত্রে জানা যায়, ২০২২ সালের নভেম্বরে দুদকের কাছে পরিমল চন্দ্রের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আসে। অভিযোগটি আমলে নিয়ে চলতি বছরের মার্চ মাসে তাকে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দেয় দুদক। পরে ৩০ মার্চে সম্পদ বিবরণী দাখিল করেন পরিমল। এতে ২ কোটি ৫২ লাখ ২৪ হাজার ৩ টাকা অস্থাবর ও স্থাবর সম্পদ অর্জনের কথা জানান তিনি।

এরপর দুদক তার সম্পদের অনুসন্ধানে নামে। অনুসন্ধানকালে ২ কোটি ৬০ লাখ ৯৩ হাজার ৩৫৭ টাকা মূল্যের অস্থাবর ও স্থাবর সম্পদ পান দুদক কর্মকর্তারা। পরিমলের বর্তমান দায় ৪৮ লাখ ১৬ হাজার ৭৩২ টাকা। এই দুইয়ের ব্যবধানে তার নিট সম্পদ পাওয়া যায় ২ কোটি ১২ লাখ ৭৬ হাজার ৬২৫ টাকা। এ ছাড়া পরিমলের আয়কর নথি পর্যালোচনায় পারিবারিক সকল ব্যয় বাদ দিয়ে মোট ৮৬ লাখ ৮৩ হাজার ৪৭৭ টাকার আয় পাওয়া যায়। কিন্তু দুদকের হিসাবে এ নিট সম্পদ ও মোট আয়ের ব্যবধানে অতিরিক্ত ১ কোটি ২৫ লাখ ৯৩ হাজার ৪১৮ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের তথ্য উঠে এসেছে।

অভিযোগের বিষয়ে জানতে চেয়ে পরিমল চন্দ্র দাসকে ফোন দেওয়া হলে তার মোবাইল নম্বর বন্ধ পাওয়া গেছে।

মামলার বাদী ও সহকারী পরিচালক হাফিজুর রহমান বলেন, মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দিয়ে অবৈধ সম্পদ ভোগদখল করায় অপরাধ করেছেন পরিমল চন্দ্র দাস। এ জন্য তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতি নির্বাচন / তিন কারণে পছন্দের শীর্ষে মির্জা ফখরুল

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে হাফিজ উদ্দিন আহমদের প্রথম কর্মদিবস শুরু

‘মানুষের নিরাপত্তা আজ প্রশ্নের মুখে’ / ছাতাবোমার ঘটনায় মিয়া গোলাম পরওয়ারের উদ্বেগ

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

ব্রিটেনের স্বার্থে প্রয়োজনে ট্রাম্পের বিরুদ্ধেও অবস্থান নেব: অ্যান্ডি বার্নহ্যাম

হরমুজ প্রণালির নৌচলাচল নিয়ে ওমানের সঙ্গে আলোচনায় অগ্রগতি

ইরান অবরোধ ভাঙার অভিযোগে তেলবাহী জাহাজ অচল করল মার্কিন বাহিনী

হজের প্রাথমিক নিবন্ধন শুরু ২৭ জুলাই, যেতে পারবে না যারা

সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা

ভাটারার গ্যাস বিস্ফোরণ / স্বামী-ভাগ্নির পর না ফেরার দেশে ফাহিমাও

১০

সিরিয়ায় বাস দুর্ঘটনা, হতাহতদের হেলিকপ্টারে করে হাসপাতালে প্রেরণ

১১

জুলাই হত্যা মামলা / ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে আজ সাক্ষ্য দেবেন সাংবাদিক আশরাফ কায়সার

১২

প্রশাসনের সঙ্গে বৈঠকের পর খুলল তালা, ক্লাস-পরীক্ষা বর্জন অব্যাহত

১৩

এইচএসসির রসায়ন প্রশ্নে ভুল ছিল কি না জানাল শিক্ষা বোর্ড

১৪

সেনা সদস্যদের পদোন্নতিতে রাজনৈতিক প্রভাবের ঊর্ধ্বে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

১৫

আরএসএফকে ছাড় দেবে না সুদানের বাহিনী, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা

১৬

কিডনি রোগে আক্রান্ত কিশোরের কাঁধে পাঁচজনের সংসার

১৭

আগামী ৩ দিন বৃষ্টি নিয়ে যে পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর

১৮

ফটিকছড়িতে চলছে ৪৮ ঘণ্টার হরতাল

১৯

চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

২০
X