কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৩, ০৬:২৪ পিএম
অনলাইন সংস্করণ

বিকাশকর্মীকে অপহরণকালে জামাই-শ্বশুরকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

পুলিশের কাছে সোপর্দের পর অভিযুক্ত আবু তাহের ও মনির। ছবি : কালবেলা
পুলিশের কাছে সোপর্দের পর অভিযুক্ত আবু তাহের ও মনির। ছবি : কালবেলা

গাজীপুরে মোবাইল ব্যাংকিং বিকাশের এক কর্মচারীকে অপহরণকালে জামাই-শ্বশুরকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুরে জেলার কালিয়াকৈর পৌরসভার কালামপুর রেললাইন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত শ্বশুর কালিয়াকৈর পৌরসভার কালামপুর খেলার মাঠ এলাকার হোসেন মিয়ার ছেলে আবু তাহের ও তার মেয়ের জামাই টাঙ্গাইলের মধুপুর এলাকার আজাহার আলীর ছেলে মনির (৩৫)।

স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার দুপুরে মোবাইল ব্যাংকিং বিকাশের ওই কর্মী কালামপুর রেললাইন বাজারে মার্কেটিংয়ের কাজে যায়। কাজ শেষে ফেরার পথে অভিযুক্ত জামাই-শ্বশুর একটি সাদা মাইক্রোবাস নিয়ে তার গতিরোধ করে জোরপূর্বক গাড়িতে তুলেন। এ সময় তার চিৎকারে বাজারের লোকজন ছুটে এসে গাড়িসহ জামাই-শ্বশুরকে আটক করে গণধোলাই দেন। পরে পুলিশের কাছে সোপর্দ করেন।

কালিয়াকৈর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সাব্বির হোসেন জানান, তাদের থানায় আনা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাহাবুদ্দিনের পদত্যাগে ফ্যাসিবাদের ছায়া দূর হয়েছে: জামায়াত আমির

মরদেহ উদ্ধারে গিয়ে নিজের ছেলের নিথর দেহ পেলেন পুলিশ সদস্য

বিশ্বকাপের সেরা ১০ তারকার নাম প্রকাশ, ১ নাম্বারে কে?

৩ দিনের সফরে বাংলাদেশে আসছেন দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম

ইরান সংশ্লিষ্ট ৯ প্রতিষ্ঠান ও ৪ ব্যক্তির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

মাদকের চালান ছেড়ে দেওয়ার অভিযোগে ৪ পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

ডলি সায়ন্তনীর সঙ্গে বিয়েটাই ছিল জীবনের সবচেয়ে বড় ভুল: রবি চৌধুরী

ব্যালন ডি’অরের দৌড়ে বদলে গেল সমীকরণ, শীর্ষ পাঁচে কারা

ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ১০

৪৭ বছর বয়সে দ্বিতীয় সন্তানের মা হলেন অভিনেত্রী

১০

নৈতিকতার চরম অবক্ষয় চলছে, রাষ্ট্রের আদর্শ পরিবর্তন জরুরি: ইমাম সেলিম

১১

সিঙ্গাপুরে ধর্মমন্ত্রীর অস্ত্রোপচার সম্পন্ন, সবশেষ তথ্য জানালেন শাহ আরেফীন

১২

বাসে চবি শিক্ষার্থীর ‘শরীরে স্পর্শ’, অভিযুক্ত পুলিশে সোপর্দ

১৩

এমপি নজরুলের বিরুদ্ধে মামলায় গ্রেপ্তার রাকিবুলকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

১৪

শাকিরার পোশাক, মেসির জার্সিসহ নিলামে বিশ্বকাপের অমূল্য কিছু জিনিস

১৫

শিপিং রিপোর্টার্স ফোরামের সভাপতি হাবিব, সম্পাদক রাকিব

১৬

সাহাবুদ্দিনের গ্রেপ্তার চায় বাংলাদেশ খেলাফত মজলিস

১৭

ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে পিটিশন, মুখ খুললেন গোল্ডেন বলজয়ী পেদ্রো

১৮

থাইল্যান্ডে ১০ হাজার বাংলাদেশির কর্মসংস্থানের সম্ভাবনা

১৯

মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে বোমা

২০
X