ডেমরা (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৩, ১০:২৩ পিএম
অনলাইন সংস্করণ

ভাড়াটিয়াকে হাতুড়ি দিয়ে পেটালেন বাড়িওয়ালা!

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

রাজধানীর ডেমরায় এক ভাড়াটিয়াকে বাঁশের খুটির সঙ্গে বেঁধে হাতুড়ি দিয়ে পিটিয়ে রক্তাক্ত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (১১ ডিসেম্বর) বিকেল ৩টায় ডেমরার মাতুয়াইলের মোঘল নগর এলাকার জাহাঙ্গীর আলমের বাড়িতে এ ঘটনা ঘটে।

জানা যায়, মো. রাসেল মিয়া সাগর (২৫) মোঘল নগরের মো. জাহাঙ্গীরের (৬০) বাড়ি ভাড়া করে স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করে আসছেন। বর্তমানে কাজ না থাকায় বেকার হয়ে পড়েন সাগর। ফলে নভেম্বর মাসের বাড়ি ভাড়া পরিশোধ করতে পারেননি তিনি। বকেয়া ভাড়া দ্রুত পরিশোধ করার জন্য গত সোমবার বিকেলে বাড়ির মালিক জাহাঙ্গীর মো. সাগরকে চাপ দেন। এ সময় উভয়ের মধ্যে বাগবিতণ্ডা হয়। পরে বিকেল ৩টায় ওই ঘটনার জের ধরে জাহাঙ্গীর ও তার স্ত্রী বিউটি আক্তার (৫৫) এবং তার আরেক ভাড়াটিয়া মো. শাকিব মিলে সাগরকে রশি দিয়ে বাঁশের খুটির সাথে বেঁধে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করে। আহত সাগর চিৎকার করতে করতে অজ্ঞান হয়ে পড়লে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

এ বিষয়ে ভুক্তভোগীর পিতা মো. সাইফুল ইসলাম (৪৬) বাদী হয়ে ডেমরা থানায় একটি মামলা দায়ের করলে সোমবার রাতে জাহাঙ্গীরকে আটক করে পুলিশ। জাহাঙ্গীর ডেমরা মাতুয়াইল মোঘল নগর এলাকার মৃত বোরহান উদ্দিনের ছেলে।

ঘটনার সত্যতা স্বীকার করে ডেমরা থানার ওসি মো. জহিুরুল ইসলাম বলেন, অভিযুক্তকে আমরা আটক করেছি। মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুরে তাকে আদালতে পাঠানো হলে আদালত আসামিকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

মানবদেহ সম্পর্কে ১০ বিস্ময়কর তথ্য, যা জানলে অবাক হবেন আপনিও

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

১০

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

১১

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

১২

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১৩

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১৪

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১৫

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১৬

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৭

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৮

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৯

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

২০
X