বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৩, ০৭:৩৯ পিএম
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৩, ০৭:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

নৌকায় ভোট চাওয়ায় বিএনপি নেতা বহিষ্কার

বকশীগঞ্জে নৌকা প্রতীকের মতবিনিময় সভায় বক্তব্য দিচ্ছেন সাইফুল ইসলাম। ছবি : কালবেলা
বকশীগঞ্জে নৌকা প্রতীকের মতবিনিময় সভায় বক্তব্য দিচ্ছেন সাইফুল ইসলাম। ছবি : কালবেলা

দ্বাদশ জাতীয় নির্বাচনে জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে নৌকার পক্ষে ভোট চাওয়ায় পদ হারিয়েছেন সাইফুল ইসলাম নামে এক বিএনপি নেতা। তিনি মেরুরচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। বুধবার (১৩ ডিসেম্বর) উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মানিক সওদাগর স্বাক্ষরিত চিঠিতে তাকে বহিষ্কার করা হয়।

গত রোববার (১০ ডিসেম্বর) রাতে বকশীগঞ্জ কাঁচাবাজার ব্যবসায়ী সমিতির কার্যালয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নূর মোহাম্মদের পক্ষে নির্বাচনী মতবিনিময় সভায় তিনি নৌকার পক্ষে ভোট চান। সেইসঙ্গে নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করারও ঘোষণা দেন।

জানা যায়, নির্বাচন উপলক্ষে গত রোববার রাতে বকশীগঞ্জ কাঁচাবাজার ব্যবসায়ী সমিতির সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর পক্ষে পৌর মেয়র আলহাজ নজরুল ইসলাম সওদাগর ও পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম তালুকদার জুমান উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন কাঁচাবাজার সমিতির সভাপতি সাইফুল ইসলাম। মতবিনিময় সভায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনে সবাইকে কাজ করার আহ্বান ও নৌকায় ভোট চান সাইফুল ইসলাম। বিষয়টি তাৎক্ষণিক সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তাকে দল থেকে বহিষ্কারের দাবি ওঠে।

মেরুরচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জানান, আমি দলীয় নেতা হিসেবে নৌকার পক্ষে ভোট চাইনি। একজন ব্যবসায়ী হিসেবে ব্যবসায়ী সংগঠনের মতবিনিময় সভায় নৌকার পক্ষে ভোট চেয়েছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১০

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১১

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১২

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৩

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৪

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

১৫

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

১৬

পর্তুগালের একাদশ ঘোষণা

১৭

এনজিওবিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

১৮

নাটোরে পাবলিক বিশ্ববিদ্যালয় ও কাঁচা রাস্তা পাকা করার দাবি এমপি তুলির

১৯

২০০ বছরের শ্মশান রক্ষায় নিজেই আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক সাখাওয়াত

২০
X