কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ জুলাই ২০২৩, ০৬:০৩ পিএম
আপডেট : ০১ জুলাই ২০২৩, ০৬:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

৪০ লাখ টাকা চেয়ে ৪ লাখে বিক্রি ‘নোয়াখালী কিং’

লক্ষ্মীপুরের ‘নোয়াখালী কিং’ ষাঁড়টি। ছবি : সংগৃহীত
লক্ষ্মীপুরের ‘নোয়াখালী কিং’ ষাঁড়টি। ছবি : সংগৃহীত

দাম চেয়েছিলেন ২০ লাখ টাকা। কিন্তু সেই চাওয়া আর পূরণ হলো না, মাত্র ৪ লাখ টাকায় বিক্রি হলো আলোচিত লক্ষ্মীপুরের ‘নোয়াখালী কিং’। ষাঁড়টি বিক্রি করে হতাশ মালিক মোহাম্মদ উল্যা। জানালেন আর কখনো গরু লালন-পালন করবেন না তিনি।

মোহাম্মদ উল্যার খামারে ছিল ৯টি ষাঁড়। এর মধ্যে ‘নোয়াখালী কিং’ ছিল সবচেয়ে বড়। এজন্য এটা নিয়ে অনেক স্বপ্ন ছিল তার। ষাঁড়টি প্রথমে ৪০ লাখ বিক্রির আশা ছিল তার। পরে ২৫ লাখ চেয়েও পারলেন না। অথচ ৫৭ মণ ওজনের ষাঁড়টি লক্ষ্মীপুর থেকে ঢাকার গাবতলীর হাটে নিয়ে আসা এবং দেখভালে প্রায় এক লাখ টাকা খরচ হয়েছে বলে দাবি মালিকের।

এ বিষয়ে মোহাম্মদ উল্যা বলেন, নোয়াখালী কিং লালন–পালন করতে তার যে খরচ হয়েছে, আর যে দামে তিনি সেটি বিক্রে করেছেন তাতে তার অন্তত তিন লাখ টাকা লোকসান হয়েছে। এক গরুতে এত বেশি লোকসানে তিনি হতাশ।

তিনি বলেন, ঈদের দুই দিন আগে দামাদামি করে ১৫ লাখ টাকা বলেছিলেন এক ব্যক্তি। কিন্তু তিনি কেনেননি। ঈদের আগের দিন এর দাম কমে ৫ লাখ টাকা বলেন একজন। এই দামেও বিক্রি হয়নি। পরে রাতে মাত্র চার লাখ টাকায় ষাঁড়টি বিক্রি করেন তিনি।

মোহাম্মদ উল্যা তার বিসমিল্লাহ ডেইরি ফার্মে লালন-পালন করেছেন ফ্রিজিয়ান জাতের ষাঁড়টি। মূলত দুধ বিক্রির জন্য তিনি গাভি পালন শুরু করেন। এ জন্য ২০১৮ সালে গরুর খামার গড়ে তোলেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

১০

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

১১

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১২

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১৩

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১৪

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১৫

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৬

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৭

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৮

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১৯

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

২০
X