জামালপুর প্রতিনিধি
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৩, ০১:০৩ পিএম
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৩, ০১:২১ পিএম
অনলাইন সংস্করণ

জামালপুরে বাস-অটোরিকশা-পিকআপের সংঘর্ষে নিহত ২

জামালপুর জেলা ম্যাপ। গ্রাফিক্স : কালবেলা
জামালপুর জেলা ম্যাপ। গ্রাফিক্স : কালবেলা

জামালপুর সদরের তিতপল্লা বাসস্ট্যান্ডে ঢাকাগামী শাদনান এন্টারপ্রাইজের একটি বাসের সঙ্গে পিকআপ ভ্যান ও জামালপুরগামী সিএনজি অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।

শুক্রবার (১৫ ডিসেম্বর) ভোর ৬টার দিকে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের তিতপল্লাতে এ দুর্ঘটনা ঘটে। এ সময় অন্তত ৬ জন আহত হয়েছেন।

পিকআপে থাকা টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার সলিম উদ্দিনের ছেলে আনোয়ার হোসেন ও জামালপুর সদরের ছোনটিয়া এলাকার আব্দুস সোবাহানের ছেলে শামসুল হক নিহত হয়েছেন। তারা দুজনই সবজি ব্যবসায়ী। এদিকে আহতরা জামালপুর জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুহাব্বত কবীর দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, দুজন নিহত হয়েছেন এবং আরও ছয়জন আহত হয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে মিলবে ফ্যামিলি কার্ড’

প্লাস্টিকের বোতল থেকে পানি খেলে কি ক্যানসার হয়?

ঢাবিতে জোরাল হচ্ছে ‘নীল দল’ নিষিদ্ধের দাবি, যে কোনো সময় সিদ্ধান্ত

টাঙ্গাইলে গ্যাস লাইনে ফাটল, উত্তরবঙ্গে গ্যাস সরবরাহ বন্ধ

কাস্পিয়ান সাগরে জাহাজে হামলা সরাসরি ইরানের ওপর আঘাত: রাশিয়া

২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্তের নির্দেশ হাইকোর্টের

জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান পুলিশ সদর দপ্তরের

নিম্ন আদালতে জামিন পেয়ে আইভী বললেন  / ‘আল্লাহ আছেন, নির্দোষ হয়েও আজ আমি অপরাধী’

খালার বাসা থেকে ফেরার পথে কিশোরীকে জবাই করে হত্যা

গরু চোর সন্দেহে স্বামী-স্ত্রীকে মারধর

১০

ভারমুক্ত হলেন আইসিটি সচিব মামুনুর রশীদ ভূঞা

১১

ধর্ষণের পর শিশু বর্ষা হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু

১২

পদ্মায় নৌকাডুবি, বাবা-ছেলে নিখোঁজ, উদ্ধার ৬

১৩

জাপানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, আহত ৫০

১৪

বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী

১৫

চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার বিএনপি নেতাকে শোকজ 

১৬

ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টা / জুলাই আন্দোলনে লুকিয়ে স্নাইপার গুলি করেছে, ব্যাপারগুলো এরকম না

১৭

ব্যবসায়ী ‌হত্যা ‌মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

১৮

মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিপ শিল্পে স্বনির্ভরতার পথে চীন

১৯

বেফাক ও হাইআতুল উলয়ায় সচেতন আলেম সমাজের ১২ প্রস্তাবনা

২০
X