ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৩, ০৬:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

কারাবন্দি আলেমদের বিষয়ে কথা বললেন হেফাজত আমির

হেফাজত আমির শাহ্ মুহিবুল্লাহ্ বাবুনগরী। ছবি : সংগৃহীত
হেফাজত আমির শাহ্ মুহিবুল্লাহ্ বাবুনগরী। ছবি : সংগৃহীত

কারাবন্দি আলেমদের নিঃশর্ত মুক্তির দাবি করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ্ মুহিবুল্লাহ্ বাবুনগরী। একই সঙ্গে তিনি পাঠ্যপুস্তকে ইসলাম বিদ্বেষী লেখার কড়া সমালোচনা করেন। শুক্রবার (১৫ ডিসেম্বর) বিকেলে ফটিকছড়ির আল জামিয়া ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসার বার্ষিক সভার আখেরি মোনাজাতের আগে দেওয়া বক্তব্যে মাদ্রাসার মোহতামিম (মহাপরিচালক) ও হেফাজত আমির এসব দাবি করেন।

হেফাজত আমির আল্লামা শাহ্ মুহিবুল্লাহ্ বাবুনগরী আরও বলেন, ইহুদি গোষ্ঠী ফিলিস্তিনের নিরীহ মানুষের ওপর নির্বিচারে হামলা ও হত্যাযজ্ঞ চালাচ্ছে যা কেবল নিন্দনীয় নয়, চরম মানবাধিকার লঙ্ঘন। তাই বিশ্ব মুসলিম উম্মাহকে ইসরায়েল সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে।

দুই দিনব্যাপী মাদ্রাসার বার্ষিক সভায় সমাপনী দিনে আরও বক্তব্য দেন চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম, বাংলাদেশ সুপ্রিম পার্টির চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দিন আহমদ মাইজভান্ডারী, আল্লামা খলিল আহমদ কোরাইশী, আল্লামা আব্দুল হক হক্কানি, খোরশেদ আলম কাসেমী, আব্দুল বাসেত খান, গাজী সানাউল্লাহ রহমানী, মিজানুর রহমান বোখারী, বদরুল আলম হামিদী, মাহমুদ হাসান বাবুনগরী, জুনায়েদ আল হাবিব, সাখাওয়াত হোসেন রাজী, হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী, মূফতী হারুন ইজহার, মুফতি রেজাউল করিম আবরার ও রফিকুল ইসলাম মাদানি।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিবসহ গ্রেপ্তার ৬

হিজবুল্লাহর প্রশংসায় খামেনি / ‘ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধ ছাড়া পথ নেই’

বর্ণবাদ ইস্যুতে মুসলিম সিনেটরের পক্ষে অস্ট্রেলিয়ার আদালতের রায়

নতুন পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদনের প্রস্তুতি, কার বেতন কত বাড়ছে

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়ন নিয়ে উচ্চপর্যায়ের সভা

ম্যানেজার পদে চাকরি, বয়স ৪৫ হলেও করা যাবে আবেদন

বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, নিহত ১

স্থানীয় সরকার নির্বাচন কবে, জানালেন মির্জা ফখরুল

১৯৭ জনকে নিয়োগ দেবে কারিগরি শিক্ষা অধিদপ্তর, এসএসসি পাসেও আবেদন

মাছ কিনতে গিয়ে ট্রাকচাপায় প্রাণ গেল বাসচালকের

১০

ছেলের হাতে বাবা খুন

১১

৬ জেলায় চাকরি দিচ্ছে পল্লী বিকাশ, বেতন ৪৫ হাজার

১২

‘ধুম ৪’ গুঞ্জনে রণবীরের সরাসরি না

১৩

শাপলা চত্বর হত্যা মামলা / হাসিনা-আজিজ-বেনজীরসহ পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

১৪

কমেছে বৃষ্টিপাত, সুনামগঞ্জে সব নদ-নদীর পানি বিপৎসীমার নিচে

১৫

জামায়াত গণতান্ত্রিক দল কি না, আমিরকেই বিবেচনা করতে বললেন মির্জা ফখরুল

১৬

অর্থমন্ত্রীর অনুষ্ঠানে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মীদের বিক্ষোভ

১৭

কালবেলায় সংবাদ প্রকাশ / করতোয়ার ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ডাম্পিং শুরু

১৮

মালদ্বীপের স্বাধীনতা দিবসের প্যারেডে অংশ নিলেন পররাষ্ট্রমন্ত্রী

১৯

খুবির গবেষণা / জলবায়ুর প্রভাবে উপকূলে জীবিকা, পানি ও স্যানিটেশনে ভয়াবহ সংকট

২০
X