সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৩, ০৯:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

মানিকগঞ্জে বিজয় দিবসে ইউএনওর সঙ্গে মুক্তিযোদ্ধাদের বাগবিতণ্ডা

মানিকগঞ্জের সাটুরিয়ায় বিজয় দিবসের অনুষ্ঠান। ছবি : কালবেলা
মানিকগঞ্জের সাটুরিয়ায় বিজয় দিবসের অনুষ্ঠান। ছবি : কালবেলা

মানিকগঞ্জের সাটুরিয়ায় বিজয় দিবসের অনুষ্ঠানে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শান্তা রহমানের সঙ্গে বীর মুক্তিযোদ্ধাদের বাগবিতণ্ডার ঘটনা ঘটেছে।

শনিবার (১৬ ডিসেম্বর) সাটুরিয়ায় বিজয় দিবসের অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

জানা যায়, শনিবার বিজয় দিবসে সকালের আনুষ্ঠানিকতা শেষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য, মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও সাটুরিয়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো। ইউএনও তার বক্তব্য দেওয়ার সময় সেখান থেকে চলে যান। বক্তব্য শেষে তিনি পুনরায় অনুষ্ঠানস্থলে ফিরে আসেন। এ নিয়ে উপস্থিত মুক্তিযোদ্ধাদের সঙ্গে ইউএনওর বাগবিতণ্ডা হয়। এর আগে আসন বিন্যাস ও অনুষ্ঠানে অব্যবস্থাপনাকে কেন্দ্র করে সাটুরিয়া উপজেলার দুজন ভাইস চেয়ারম্যান ও সাটুরিয়া প্রেস ক্লাবের সাংবাদিকরা কুচকাওয়াজ ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান বর্জন করে চলে যান।

এ ছাড়া শনিবার মহান বিজয় দিবস উপলক্ষে সাটুরিয়া উপজেলা পরিষদ চত্বরে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করার সময় চরম বিশৃঙ্খলা দেখা দেয়। এ সময় প্রোটোকল ভেঙে পড়লে উপস্থিত বিভিন্ন সংগঠন ও দপ্তর প্রধানগণ অসন্তোষ প্রকাশ করেন।

এ বিষয়ে সাটুরিয়া প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক সমকালের সাটুরিয়া প্রতিনিধি মো. জাহাঙ্গীর আলম বলেন, বর্তমান ইউএনও শান্তা রহমান বিতর্কিত কর্মকাণ্ডের জন্য আমরা শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে অনুষ্ঠান বর্জন করে চলে যাই।

এ বিষয়ে সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আফাজ উদ্দিন বলেন, ‘বিজয় দিবসে আওয়ামী লীগের সভাপতি, সম্পাদক এমনকি সাংবাদিকদের যথাযথ মর্যাদা দেওয়া হয়নি। প্রশাসন রাজনৈতিক দলের নেতাকর্মীদের মানুষই মনে করে না। উপজেলা প্রশাসনের এমন কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাই।’

এ প্রসঙ্গে উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো বলেন, জাতীয় দিবসে নয়, তিনি বিভিন্ন সময় সাংবাদিক, জনপ্রতিনিধি ও জনসাধারণের সাথে অসৌজন্যমূলক আচরণ করে আসছেন।

এ ব্যাপারে সাটুরিয়ার উপজেলা নির্বাহী অফিসার শান্তা রহমানের সঙ্গে মোবাইলে যোগাযোগের চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেননি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও নিয়ে জামায়াতের বিবৃতি

বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে হাজার কোটি টাকার যন্ত্রাংশ

দ্য নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্য ও ইউক্রেন যুদ্ধ একই সংঘাতে রূপ নিতে যাচ্ছে

জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মিছিল আসবে: নাহিদ ইসলাম

মাদক কারবারির তথ্য দিলে পুরস্কারের ঘোষণা জামায়াত এমপির

‘শিবির মিডিয়া সেল’ পেজে প্রতিমন্ত্রী ফরহাদের ভুয়া ভিডিও 

ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি

গ্রিন ও ক্লিন সিলেট গড়তে নাগরিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ: সিসিক প্রশাসক

চুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম

কালবেলায় সংবাদ প্রকাশ, প্রশাসনের সহায়তা পেলেন বিধবা মিলন রাণী দাস

১০

হত্যা মামলায় যুবলীগ নেতা কারাগারে

১১

প্রতিশোধ নিতে গলায় গামছা পেঁচিয়ে ভাগনেকে হত্যা, খালুর মৃত্যুদণ্ড

১২

‘রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে মিলবে ফ্যামিলি কার্ড’

১৩

প্লাস্টিকের বোতল থেকে পানি খেলে কি ক্যানসার হয়?

১৪

ঢাবিতে জোরাল হচ্ছে ‘নীল দল’ নিষিদ্ধের দাবি, যে কোনো সময় সিদ্ধান্ত

১৫

টাঙ্গাইলে গ্যাস লাইনে ফাটল, উত্তরবঙ্গে গ্যাস সরবরাহ বন্ধ

১৬

কাস্পিয়ান সাগরে জাহাজে হামলা সরাসরি ইরানের ওপর আঘাত: রাশিয়া

১৭

২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্তের নির্দেশ হাইকোর্টের

১৮

জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান পুলিশ সদর দপ্তরের

১৯

নিম্ন আদালতে জামিন পেয়ে আইভী বললেন  / ‘আল্লাহ আছেন, নির্দোষ হয়েও আজ আমি অপরাধী’

২০
X