সিলেট প্রতিনিধি
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৩, ০৩:৪৫ এএম
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৩, ০৭:৪৮ এএম
অনলাইন সংস্করণ

সিলেটে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

সিলেট জেলা ম্যাপ। গ্রাফিক্স : কালবেলা
সিলেট জেলা ম্যাপ। গ্রাফিক্স : কালবেলা

সিলেটের জাফলং বিজিবি ক্যাম্প ও পুরাতন পুলিশ ক্যাম্পের সামনে মুখোমুখি সংঘর্ষে আল আমিন (২০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এতে অপর মোটরসাইকেলের আরও একজন আহত হয়েছেন।

শনিবার (১৬ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে গোয়াইনঘাট উপজেলায় সিলেট-তামাবিল মহাসড়কের বিজিবি ক্যাম্প ও পুরাতন পুলিশ ক্যাম্পের সামনে এ ঘটনা ঘটে।

নিহত আল আমিন গোয়াইনঘাট উপজেলার মজিবনগর গ্রামের আব্দুল মতিনের ছেলে।

বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার ওসি রফিকুল ইসলাম শ্রাবণ। তিনি বলেন, ঘটনাটি হাইওয়েতে হওয়াতে আমরা হাইওয়ে পুলিশকে জানাই। পরে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আল আমিনকে মৃত ঘোষণা করেন। পরে আমরা ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী হাসপাতালে লাশ পাঠিয়েছি।

তামাবিল হাইওয়ে থানার ওসি জাহিদ হাসান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে আন আমিন মারা যান। পরে আহত অন্যজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে তার নাম ঠিকানা তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১০

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১১

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১২

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১৩

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৪

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৫

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৬

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১৭

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১৮

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১৯

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

২০
X