টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৩, ০৭:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

টেকনাফের নিখোঁজ ৫ জেলের সন্ধান মিলেছে মিয়ানমারে

মিয়ানমারে উদ্ধার হওয়া পাঁচ জেলে। টেকনাফ উপজেলার উপকূলীয় বাহারছড়া থেকে নৌকাসহ নিখোঁজ হন তারা। ছবি : কালবেলা
মিয়ানমারে উদ্ধার হওয়া পাঁচ জেলে। টেকনাফ উপজেলার উপকূলীয় বাহারছড়া থেকে নৌকাসহ নিখোঁজ হন তারা। ছবি : কালবেলা

বঙ্গোপসাগরের মাছ ধরতে গিয়ে কক্সবাজারের টেকনাফ উপজেলার উপকূলীয় বাহারছড়া থেকে আট দিন ধরে একটি নৌকাসহ নিখোঁজ পাঁচ জেলের দেখা মিলেছে মিয়ানমারে।

ইঞ্জিন বিকল হওয়া নৌকাসহ নিখোঁজ জেলেরা মিয়ানমারে চলে গেলে সেখানে তাদের উদ্ধার করে মিয়ানমার নৌবাহিনী। তাদের কোনো কথা বুঝতে না পেরে কনসালট্যান্টের কাছে নিয়ে যাওয়া হয়। পরে তারা মোবাইল ফোনে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে নিশ্চিত করেন যে তারা নিখোঁজ হওয়া পাঁচজন বাংলাদেশি। রোববার (১৭ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেন বাহারছড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য ফরিদ উল্লাহ।

রোববার (১০ ডিসেম্বর) সকাল ৭টার দিকে একটি ইঞ্জিনচালিত নৌকা করে এ পাঁচজন জেলে সাগরের মাছ ধরতে যান। এরপর তারা সাগর থেকে আর ফিরেননি।

উদ্ধার হওয়া জেলেরা হলেন, নৌকার চালক মোহাম্মদ আইয়ুব (৪৫), সৈয়দ আলম (৫০), সাইদুল ইসলাম (২০), মো. রফিক (২৩) ও হেলাল উদ্দিন (২০)। নিখোঁজ জেলেরা সবাই বাহারছড়ার হাজমপাড়ার ৭ নম্বর ওয়ার্ডের স্থানীয় বাসিন্দা।

ইঞ্জিন বিকল হওয়া নৌকাসহ নিখোঁজ জেলেরা মিয়ানমারে চলে গেলে সেখানে তাদের উদ্ধার করা হয়, মিয়ানমার কর্তৃপক্ষ বিষয়টি বাংলাদেশের প্রশাসনকে অবহিত করলে ছবি দেখে তাদের পরিবার নিখোঁজ পাঁচ জেলেকে শনাক্ত করেন। তাদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝড়ের কবলে মেক্সিকো-ইকুয়েডর ম্যাচ

কালবেলায় সংবাদ প্রকাশ / সড়ক পরিদর্শনে ইউএনও, নিম্নমানের খোয়া অপসারণের নির্দেশ

ব্রিজে রডের পরিবর্তে বাঁশের কঞ্চি, ভেঙে দিল উপজেলা প্রশাসন

১ জুলাই / আজকের নামাজের সময়সূচি

চট্টগ্রামে ‘নারী, শান্তি ও নিরাপত্তা’ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিহত তিন বাংলাদেশির স্মরণে রোমে মোমবাতি প্রজ্বলন

হলি আর্টিজান হামলার এক দশক: রক্তাক্ত সেই রাতের স্মৃতি অমলিন

আর্জেন্টিনা-ব্রাজিল, কে আগে স্বীকৃতি দিয়েছিল স্বাধীন বাংলাদেশকে  

অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্র সোহানের পাশে প্রধানমন্ত্রী

বিশ্বকাপ থেকে বিদায়ের পর যে দেশকে সমর্থন জানাল ইরান 

১০

আগামী ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাস জানাল অধিদপ্তর 

১১

সুইডেনকে হারিয়ে শেষ ষোলোতে ফ্রান্স, মুখোমুখি হবে যারা 

১২

এমবাপ্পের গোলে প্রথমার্ধে এগিয়ে ফ্রান্স 

১৩

ফ্রান্স-সুইডেন ম্যাচে কারা জিতবে, জানাল সুপারকম্পিউটার 

১৪

দুই ভুলে একদিনেই ‘অন্ধকার’ জার্মান গণিতবিদের ভবিষ্যৎ

১৫

থাইল্যান্ডি জুয়ার মূল হোতাসহ নোয়াখালীতে গ্রেপ্তার ১০

১৬

ইরান সংশ্লিষ্টতার অভিযোগে মার্কিন নাগরিককে আটক করেছে ইসরায়েল 

১৭

ইলিশ নেই, খালি হাতে ফিরছেন জেলেরা

১৮

বড় দুঃসংবাদ ব্রাজিলের, শেষ ষোলো থেকে ছিটকে গেলেন তারকা ফুটবলার

১৯

চূড়ান্ত হলো ব্রাজিলের শেষ ষোলোর প্রতিপক্ষ, ম্যাচ কবে-কখন

২০
X