চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৩, ০৮:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

ছাত্র ও অভিভাবকদের নিয়ে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নির্বাচনী সমাবেশ

সিরাজগঞ্জের চৌহালীতে স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে নির্বাচনী সমাবেশ। ছবি : কালবেলা
সিরাজগঞ্জের চৌহালীতে স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে নির্বাচনী সমাবেশ। ছবি : কালবেলা

প্রতীক বরাদ্দের আগে প্রচার-প্রচারণা নিষিদ্ধ থাকলেও সিরাজগঞ্জ-৫ (চৌহালী-বেলকুচি) আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেক মন্ত্রী আলহাজ আব্দুল লতিফ বিশ্বাসের পক্ষে চৌহালী উপজেলার সম্ভূদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাহহার সিদ্দিকী আচরণবিধি লঙ্ঘন করে বিদ্যালয়ের ছাত্র-অভিভাবক ও এলাকাবাসীদের নিয়ে নির্বাচনী প্রচার-প্রচারণা, গণসংযোগ ও সমাবেশ করেছেন।

রোববার (১৭ ডিসেম্বর) দুপুরে বাঘুটিয়া ইউনিয়নের বিনানই গ্রামে সম্ভূদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় ও বন্যা আশ্রয়ণ কেন্দ্র নির্মাণাধীন ভবনের সামনের মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এর আগে আচরণবিধির তোয়াক্কা না করে চৌহালী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা হজরত আলী মাস্টার, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু নজির মিয়া, নুর মোহাম্মদ চৌধুরী সঞ্জু, সাংগঠনিক সম্পাদক মাসুম সিকদার, কার্যকরী সদস্য মুন্না মোল্লা, উমারপুর ইউপি চেয়ারম্যান মো. মতিন মণ্ডল, জেলা পরিষদের সাবেক সদস্য মো. গনি মোল্লার নেতৃত্বে সপ্তাহব্যাপী উপজেলার ঘোড়জান, খাষকাউলিয়া ও খাষপুখুরিয়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আলহাজ আব্দুল লতিফ বিশ্বাসের পক্ষে প্রচার-প্রচারণা গণসংযোগ, সমাবেশ অনুষ্ঠিত করে।

সম্ভূদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে জানান, প্রধান শিক্ষকের নির্দেশে অফিস সহায়ক আমাদের প্রোগ্রামে যেতে বলেন।

এ বিষয়ে জানতে সম্ভূদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাহহার সিদ্দিকীকে মুঠো ফোনে কল দিলে তিনি রিসিভ করেননি।

সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও নির্বাচনী আচরণবিধি ম্যাজিস্ট্রেট পরাগ সাহা বলেন, কোনো প্রার্থী বা প্রার্থীর পক্ষে কেউ নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করে সভা সমাবেশ করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লেবাননের সঙ্গে আরও কয়েকটি সমঝোতা হতে পারে: নেতানিয়াহু

২৮ জুন / ইতিহাসে এই দিনে আলোচিত যত ঘটনা

নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে ইসরায়েলে বিক্ষোভ

গৃহবধূর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, মুখে লাগানো ছিল টেপ

কেমন হলো মেসিবিহীন আর্জেন্টিনার একাদশ

লেবানন-ইসরায়েল চুক্তি বাস্তবায়নে সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

লবণাক্ততায় ফলন নিয়ে শঙ্কা, দীর্ঘমেয়াদি সমাধান চান কৃষকরা

তারে আটকে গেছে গ্যাস বেলুন, মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ

সড়কে ব্যারিকেড দিয়ে ডাকাতিকালে গ্রেপ্তার ২

১০

লিনেকারের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন হ্যারি কেইন

১১

ইতালিতে তিন বাংলাদেশি খুন: বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

১২

শহীদুল্লাহ হল কাণ্ডে প্রতিবাদী কর্মসূচির ডাক দিলেন ভিপি রাত্রী

১৩

বিএনপির অফিসে হামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১৪

বিশ্বকাপে ক্লিনশিটের ‘ফিফটি’, ইতিহাসে প্রথম দল ব্রাজিল

১৫

বাছাইপর্ব ছাড়াই টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে বাংলাদেশ

১৬

রাজধানীতে চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, যুবকের মৃত্যু

১৭

ভেনেজুয়েলার ভূমিকম্প / ধ্বংসস্তূপ থেকে ১৮ দিনের নবজাতক উদ্ধার

১৮

সাংবাদিকের ওপর ছাত্রদলের হামলা

১৯

মৌলভীবাজার সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিরোধে বিজিবি

২০
X