শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৩, ১১:০৩ পিএম
অনলাইন সংস্করণ

শেরপুরে মা সমাবেশ

শেরপুরের ঝিনাইগাতী সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় মা সমাবেশের আয়োজন করে। ছবি : কালবেলা
শেরপুরের ঝিনাইগাতী সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় মা সমাবেশের আয়োজন করে। ছবি : কালবেলা

শেরপুরের ঝিনাইগাতী সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৭ ডিসেম্বর) দুপুরে বিদ্যালয়ের হলরুমে ‘মানসম্মত প্রাথমিক শিক্ষা ও মায়েদের সচেতনতা’ বৃদ্ধির লক্ষ্যে এ মা সমাবেশের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান।

মা সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের অভিভাবক ডা. সাদিয়া আফরিন। এতে বিদ্যালয়ের কল্যাণ সমিতির সভাপতি মো. সাইফুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. নুরনবী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ারা বেগম, বিদ্যালয় পরিচালনা কমিটির সহসভাপতি ফজিলা খাতুন শারমিন, ইউপি সদস্য ও সাংবাদিক মো. জাহিদুল হক মনির প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, শিক্ষার কোনো বিকল্প নেই। সন্তানের জীবনের প্রথম শিক্ষার হাতেখড়ি মায়ের কাছ থেকেই শুরু হয়। মা একটি ছোট শব্দ হলেও মায়ের কাছে একজন সন্তান পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ, তেমনি একজন সন্তানের কাছে মা পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক, মা গুরুত্বপূর্ণ অধ্যায়, মা একটি জীবন, মা একটি পৃথিবী, মা তার সন্তানের জন্য ইহকাল, পরকাল। একজন সুশিক্ষিত মা পারেন একটি শিক্ষিত জাতির জন্ম দিতে। মা একটু সচেতন হলেই সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারেন। বক্তারা সন্তানের পড়ালেখায় মায়েদের আরও দায়িত্বশীল হওয়ার অনুরোধ জানান। সমাবেশ শেষে শ্রেণিভিত্তিক ১০ জন করে মোট ৫০ জন মেধাবী শিক্ষার্থীকে পুরস্কার দেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যবসায়ীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৫ লাখ টাকা উধাও

হাতের টানে ওঠে যাচ্ছে সড়কের কার্পেটিং

১৫ জুলাই / আজকের নামাজের সময়সূচি

৪৮ ঘণ্টার ব্যবধানে ২ শিশু শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

গলাচিপা-দশমিনার পরিবহন নৈরাজ্য নিরসনে উদ্যোগের আশ্বাস প্রতিমন্ত্রী নুরের

১৫ জুলাই / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

তিন বিষয়ের পরীক্ষা আবার হবে: শিক্ষামন্ত্রী

পশুর নদে এলপিজি গ্যাস ছড়িয়ে পড়ার দৃশ্য ভাইরাল

রাজনগরে বন্যা: এক বাড়ির ১১ দৃষ্টিপ্রতিবন্ধীর মানবেতর জীবন

জমিসংক্রান্ত বিরোধে বিধবার বসতঘর ভাঙচুরের অভিযোগ

১০

১০ বোর্ডে পরীক্ষা, দুপুরে রাজধানীতে লংমার্চ

১১

এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি, সিলেটে ৪ শিক্ষককে শোকজ

১২

৩ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আদমজী ইপিজেডের আগুন

১৩

দুপুরের মধ্যে ৫ জেলায় ঝড়ের আভাস

১৪

গুমের ভয়াবহতার বর্ণনায় সাবেক চিফ প্রসিকিউটর / গোপন বন্দিশালার বর্ণনা দিয়ে হরর সিনেমাও বানানো যাবে

১৫

কুয়েতে ড্রোন হামলা ইরানের, প্রতিহতে লড়ছে দেশটির বাহিনী

১৬

ফের বাড়ছে দুধকুমার নদের পানি

১৭

হরমুজ প্রণালি বন্ধের সময়সীমা জানাল আইআরজিসি

১৮

মোসাদের পরিকল্পনার অভিযোগ নাকচ করলেন আহমাদিনেজাদ

১৯

মার্কিন এফ-১৮ যুদ্ধবিমানের অবস্থান লক্ষ্য করে ড্রোন হামলা

২০
X