ফরিদপুর (আলফাডাঙ্গা) প্রতিনিধি :
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৩, ০২:২৪ এএম
অনলাইন সংস্করণ

নৌকাকে সমর্থনে ফরিদপুর-১ আসনে মাহমুদার প্রার্থিতা প্রত্যাহার

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন মাহমুদা বেগম। ছবি : কালবেলা
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন মাহমুদা বেগম। ছবি : কালবেলা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী মাহমুদা বেগম কৃক নিজের প্রার্থিতা প্রত্যাহার করেছেন। রোববার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ফরিদপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোঃ কামরুল আহসান তালুকদার এর কাছে প্রত্যাহারের চিঠি জমা দেন তিনি।

স্বতন্ত্রপ্রার্থী মাহমুদা বেগম কৃক মধুখালী-বোয়ালমারী ও আলফাডাঙ্গাতিন উপজেলা নিয়ে গঠিত ফরিদপুর-১ আসনে মনোনয়নপত্র নিয়েছিলেন। রোববার দুপুর ১২ টার দিকে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।

লিখিত বক্তব্যে মাহমুদা বেগম বলেন, নৌকার পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আমি দীর্ঘ ৬ বছর বাংলাদেশ মহিলা আওয়ামী লীসের সাধারণ সম্পাদক ছিলাম। বর্তমানে মহিলা আওয়ামী লীগের উপদেষ্টা। সারা দেশে মহিলা আওয়ামী লীগকে আমি সংগঠিত করে একটি অন্যতম বৃহত্তম সক্রিয় সংগঠনে পরিণত করেছি। ঢাকার কাফরুল কচুক্ষেতে ২০০১ সালে বিএনপি জামাতের সন্ত্রাসের মধ্যে স্বতন্ত্র প্রার্থী হয়ে বিপুল ভোটে ঢাকা সিটি কর্পোরেশনের কমিশনার নির্বাচিত হয়ে প্রায় ১১ বছর জনগনের সেবা করেছি।

তিনি বলেন, আমি ফরিদপুর-১ আসনের আপামর জনসাধারণের সাথে বিগত বছর গুলোতে মিলে মিশে আছি। এমপি না হয়েও অসংখ্য উন্নয়ন কর্মকাণ্ডে ভূমিকা রেখেছি। পরিশেষে আসন্ন নির্বাচনকে অংশগ্রহণ মূলক এবং প্রতিযোগিতা মূলক করার জন্য জননেত্রী শেখ হাসিনার নির্দেশে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলাম। কিন্তু ইতিমধ্যে আপনারা সবাই দেখছেন ফরিদপুর-১ আসনের নির্বাচন বর্তমানে নৌকা, জাতীয় পার্টি, বি এন এম এবং স্বতন্ত্র প্রার্থীদের পদচারনায় প্রতিদ্বন্দ্বিতায় পরিপূর্ণ হয়ে উঠেছে।

মাহমুদা বেগম বলেন, আমার লক্ষ্য ছিলো শেখ হাসিনার নির্দেশে নির্বাচনকে প্রতিদ্বন্দ্বীতা পূর্ণ করা নৌকার বিরুদ্ধাচারণ করা নয়। কারণ আমি তো ৩৫ বছর যাবত নৌকারই যাত্রী। সুতরাং এই মুহূর্তে নৌকার ভোটারদেরকে বিভক্ত না করে নৌকাকে বিজয়ী করাটাই আমার রাজনৈতিক দায়িত্ব। আমি সেটাকে বিবেচনায় নিয়ে আমার বড় ভাই, রাজনৈতিক গুরু, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সংগ্রামী নেতা রহমান ভাই অর্থাৎ নৌকার সমর্থনে আমার প্রার্থিতা প্রত্যাহার করলাম।

এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মাহমুদা বেগম, সহ-সভাপতি ডিউবি শিকদার, যুগ্ন সাধারণ সম্পাদক পারভীন ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক নাসিমা খাতুন, শহর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলেয়া বেগম, শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক রত্না আহসান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অন্তরা রানী দাস, সদস্য মাহবুবা চন্দন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামী ৩ দিন বৃষ্টি নিয়ে যে পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর

ফটিকছড়িতে চলছে ৪৮ ঘণ্টার হরতাল

চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

৩০ হাজার উত্তর কোরিয়ার সেনা মোতায়েন করতে চায় রাশিয়া, দাবি জেলেনস্কির

কক্সবাজারে ক্রসফায়ার / একরামুল হত্যায় হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে প্রতিবেদন

বার্লিনে সমকামীদের উৎসবে গাড়ি হামলা, হতাহত ১৭ 

সুনামগঞ্জে কমছে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা নেই

এপিসি থেকে ফেলে ইয়ামিনকে হত্যা / সাবেক এমপিসহ ১৯ আসামির নামে ট্রাইব্যুনালে অভিযোগ

নেইমারের জোড়া গোল, তবে আলোচনায় ব্যতিক্রমী উদযাপন

জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ

১০

ইরানে মার্কিন হামলায় সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার কুয়েতের

১১

‘শ্রাবণের মেঘগুলো’ গানে হাজারো শিক্ষিকার প্রতিবাদী পোস্ট 

১২

কাস্পিয়ান সাগরে ইরানের জাহাজে ইউক্রেনের হামলা, নাবিক নিহত

১৩

কৃষি বাংলাদেশের অর্থনীতির প্রধান ভিত্তি: শ্রমমন্ত্রী

১৪

ছাতাবোমা / বোতামে চাপ লাগলেই ঘটত বিস্ফোরণ, বেরিয়ে এলো নতুন তথ্য

১৫

সুফল আগামী বছরই / রাজশাহীর সুপেয় পানির সংকট কাটাতে দ্রুত এগোচ্ছে মেগা প্রকল্প

১৬

বিশ্লেষণ / ইউক্রেনে প্রেসিডেন্টের ক্ষমতা নিয়ে ‘সাপ-ব্যাঙের লড়াই’, কোণঠাসা জেলেনস্কি

১৭

বৃষ্টিতে বিপর্যস্ত আইলা কবলিত ৪ গ্রামের ১২ কিমি রাস্তা

১৮

আজই বঙ্গভবনকে বিদায় জানাতে পারেন মো. সাহাবুদ্দিন

১৯

ছড়িয়ে পড়ছে ফ্রান্স-স্পেনের দাবানল, ঘর ছেড়েছে ৩ লাখের বেশি মানুষ

২০
X