শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৩, ০৩:০০ এএম
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৩, ০৩:০৯ এএম
অনলাইন সংস্করণ

লাকসামে টিউবওয়েল থেকে গ্যাস বের হচ্ছে দিনরাত

টিউবওয়েল থেকে বের হওয়া গ্যাস। ছবি : কালবেলা
টিউবওয়েল থেকে বের হওয়া গ্যাস। ছবি : কালবেলা

কুমিল্লার লাকসামে সদ্য বসানো একটি টিউবওয়েল থেকে দিনরাত অনবরত গ্যাস বের হওয়ার খবর পাওয়া গেছে। উপজেলার আজগরা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ঘাটার পূর্ব পাড়া আবুল কালামের বাড়িতে এ ঘটনা ঘটে।

রোববার (১৭ ডিসেম্বর) দিবাগত রাত ১০টায় ঘটনাস্থলে গিয়ে দেখা যায় উৎসুক লোকজনের ভিড়। পাশেই সদ্য বসানো টিউবওয়েল থেকে আপনাআপনি পানি এবং স্বশব্দে গ্যাস বেরুচ্ছে। লোকজন টিউবওয়েলের গ্যাসে আগুন ধরিয়ে দিলে অনর্গল জ্বলতে থাকে।

বাড়ির মালিক আবুল কালাম বলেন, আমার ভাগিনাকে থাকার জন্য এ জায়গাটা দিয়েছি। তারা এখানে ঘর উঠাচ্ছে। আজ সকাল ৮টা থেকে মিস্ত্রিরা টিউবওয়েলটি বসায়। বেলা ১১টায় কাজ শেষ করার পর দেখা যায় নিজে নিজে অনর্গল পানি পড়ছে। সাথে গ্যাসও বেরুচ্ছে টিউবওয়েলের মুখ দিয়ে। এ সময় ছেলেরা গ্যাসের মধ্যে দেয়াশলাই দিয়ে আগুন ধরিয়ে দিলে দাও দাও করে জ্বলতে থাকে।

একই গ্রামের আবদুল্লাহ জানান, টিউবওয়েল মিস্ত্রিরা গ্যাস উঠতে দেখে বলেছেন ৫/৭ দিন পর বুঝা যাবে গ্যাসের অবস্থা।

একই গ্রামের মহিন উদ্দিন জানান, টিউবওয়েল বসানোর পর আপনাআপনি পানি উঠতে থাকায় উৎসুক লোকজনের ভিড় জমে যায়। পানির পাশাপাশি গ্যাসের গন্ধ ও শব্দ পাওয়ায় একজন দেয়াশলাই দিয়ে আগুন ধরিয়ে দিলে অনর্গল জ্বলতে থাকে। আমরা বাজার থেকে রাতে ফিরে দেখি টিউবওয়েলে অনবরত আগুন জ্বলছে। রাত হয়ে যাওয়ায় বিষয়টি প্রশাসন বা জনপ্রতিনিধি কাউকে জানাতে পারিনি।

লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল হাই সিদ্দিকী বলেন, এ বিষয়ে বিস্তারিত খোঁজ-খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখপ্রকাশ করা: রাশেদ খাঁন

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

১০

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

১১

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১২

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

১৩

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

১৪

ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা

১৫

বিশ্বকাপের যে ব্যতিক্রম তালিকায় সবার উপরে এমবাপ্পে

১৬

রাশিয়া-চীনকে ইরানে অস্ত্র সরবরাহ না করার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

১৭

মেসির বিদায় হবে আর্জেন্টিনায়, পরিকল্পনায় ‘বিশেষ’ ম্যাচ

১৮

শীর্ষ মাদক কারবারি সীমা গ্রেপ্তার, পলাতক স্বামী ‘প্লাস্টিক ফারুক’

১৯

স্পেনকে শিরোপা জেতানোর পরই বড় দুঃসংবাদ পেলেন বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী নায়ক

২০
X