চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৩, ০৫:৩০ পিএম
অনলাইন সংস্করণ

কালবেলার সাংবাদিক পেটানো আসামি গ্রেপ্তার

গ্রেপ্তারের পর মো. আমির হোসেন মোল্লা। ছবি : কালবেলা
গ্রেপ্তারের পর মো. আমির হোসেন মোল্লা। ছবি : কালবেলা

দেশের শীর্ষস্থানীয় পত্রিকা দৈনিক কালবেলা চাঁদপুরের মতলব উত্তর উপজেলা প্রতিনিধি সাংবাদিক মো. মমিনুল ইসলামের শরীরে আঘাত করা আসামি মো. আমির হোসেন মোল্লাকে এক দিনের ব্যবধানে চিরুনি অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৮ ডিসেম্বর) এই আসামি গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন মতলব উত্তর থানার ওসি মোহাম্মদ রাশেদ মোবারক।

মতলব উত্তর থানার এসআই মো. ইউনুছ মিয়া কালবেলাকে বলেন, সাংবাদিক পেটানোর মামলায় আমরা আমির হোসেন মোল্লাকে গ্রেপ্তার করেছি। তার সহযোগীদেরও দ্রুত গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রেখেছি। আপাতত গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দ করেছি।

এ বিষয়ে মতলব উত্তর থানার ওসি মোহাম্মদ রাশেদ মোবারক কালবেলাকে বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ নিয়ে যদি সাংবাদিকদের সাথে কেউ খারাপ আচরণ করে। কিংবা তাদের চলার পথ বাধাগ্রস্ত করতে হুমকি-ধমকি বা মারধর করে আইনের ব্যতয় ঘটায়। তাহলে অপরাধী যেই হউক তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা সাংবাদিক মমিনুলকে পেটানোর মামলায় একজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছি। দ্রুত মামলার বাকি আসামিদেরও গ্রেপ্তার করার অভিযান অব্যাহত আছে।

উল্লেখ্য, শনিবার (১৬ ডিসেম্বর) সকালে মতলব উত্তর উপজেলা ভূমি কার্যালয়ের সামনের পাকা রাস্তার ওপর সংবাদ প্রকাশের জের ধরে কালবেলার মতলব উত্তরের সাংবাদিক মো. মমিনুল ইসলামকে দেশীয় অস্ত্রসহ হামলা চালিয়ে পিটিয়েছে চিহ্নিত মাদক কারবারি মো. আমির হোসেন মোল্লা, রাজিব মৃধা, মো. মিজান মোল্লাসহ আরও ৬/৭ জন। তারা প্রত্যেকেই ছেংগারচর পৌরসভার ৫নং ওয়ার্ডের ঘনিয়ারপাড়ের বাসিন্দা।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একদিকে তদন্ত, অন্যদিকে প্রশংসা— আর্জেন্টিনাকে নিয়ে নতুন বিতর্কে ফিফা সভাপতি

ট্রাকচাপায় পথচারী নিহত, সড়ক অবরোধে ৭ কিলোমিটার যানজট

পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত্যু

ফিলিস্তিনের দুটি মসজিদে ইসরায়েলিদের অগ্নিসংযোগ

বিচার ও সংস্কারে কোনো আপস করবে না এনসিপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

মশাল মিছিলের সময় নিষিদ্ধ ছাত্রলীগের ১৩ কর্মী গ্রেপ্তার

বাথরুমের স্ল্যাবের নিচে নারীর বস্তাবন্দি কংকাল

রক্ত, কারাগার আর রাজপথ: ফ্যাসিবাদের দিনলিপি

গাজায় ইসরায়েলি বিমান হামলা, হামাসের শীর্ষ কর্মকর্তাসহ নিহত ২

১০

বিশ্বকাপ শেষ হতে না হতেই ক্লাব ফুটবলেও বড় ধাক্কা রোনালদোর!

১১

স্বামীর ওপর অভিমানে প্রাণ দিলেন নববধূ

১২

টুথপেস্টের টিউবে নিচের রঙিন দাগ কেন থাকে?

১৩

গুনে গুনে ঘুষ নিচ্ছেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

১৪

ধর্ষণে ৬ মাসের অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী নারী, যুবক গ্রেপ্তার

১৫

পদ্মার প্রবল স্রোতে ভেসে গেলেন গৃহবধূ, আধা কিলোমিটার দূরে মিলল লাশ

১৬

বরিশালে বাড়ছেই ডেঙ্গু, চলতি মাসে ‍আক্রান্ত ১৪৫০

১৭

আল জাজিরার বিশ্লেষণ / হরমুজ প্রণালি ও লোহিত সাগরের পর কাস্পিয়ান সাগরেও ছড়িয়ে পড়ছে ইরান যুদ্ধ

১৮

বগুড়া সিটি করপোরেশনের ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা

১৯

১৮ মন্ত্রীর ‘এসকর্ট’ প্রত্যাহার, যাদের থাকছে

২০
X