কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৩, ০৭:২২ পিএম
অনলাইন সংস্করণ

কাশিমপুর কারাফটকে ইয়াবাসহ প্রধান কারারক্ষী গ্রেপ্তার

কাশিমপুর কারাফটক। ছবি : সংগৃহীত
কাশিমপুর কারাফটক। ছবি : সংগৃহীত

গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের প্রধান কারারক্ষীকে ৩শ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৮ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে কারাগারে প্রবেশের সময় তাকে তল্লাশি করে ইয়াবা উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন হাইসিকিউরিটি কারাগারের জেল সুপার সুব্রত কুমার বালা।

গ্রেপ্তার সাইফুল ইসলাম (৫৯) চাঁদপুর মতলব থানার আদলবিটি গ্রামের আব্দুল জলিলের ছেলে। তিনি কাশিমপুর হাইসিকিউরিট কেন্দ্রীয় কারাগারে প্রধান কারারক্ষী হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

পুলিশ ও কারা সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে কারাগারের প্রধান কারারক্ষী সাইফুল ইসলাম হাইসিকিউরিটি কারাগারের ভেতরে প্রবেশ করতে যায়। এ সময় নিয়ম অনুযায়ী অন্য রক্ষীরা তাকে তল্লাশি করেন। এ সময় তার ইউনিফর্মের প্যান্টের ডান পকেট থেকে ৩০০ পিস ইয়াবা পাওয়া যায়। পরে তাকে গ্রেপ্তার করে কোনাবাড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

কারাগারের সুপার সুব্রত কুমার বালা জানান, তল্লাশি ছাড়া কাউকে কারাগারের ভেতরে যাওয়ার অনুমতি দেওয়া হয় না। কারারক্ষীদের এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও সাইফুলকে তল্লাশি করা হয়। পরে তার কাছে ইয়াবা পাওয়া গেলে পুলিশে খবর দেওয়া হয়। এ ব্যাপারে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

কোনাবাড়ি থানার ওসি জিয়াউল ইসলাম বলেন, এ ঘটনায় তার বিরুদ্ধে মাদক মামলা দায়ের করার প্রস্তুতি চলছে। এর আগে, গত ২ সেপ্টেম্বর গাজীপুর সিটি করপোরেশনের ময়লার ট্রাক কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে প্রবেশের সময় তল্লাশিকালে গাঁজা ও দেশীয় অস্ত্রসহ দুজনকে আটক করেন কারারক্ষীরা।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অর্থমন্ত্রীর অনুষ্ঠানে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মীদের বিক্ষোভ

কালবেলায় সংবাদ প্রকাশ / করতোয়ার ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ডাম্পিং শুরু

মালদ্বীপের স্বাধীনতা দিবসের প্যারেডে অংশ নিলেন পররাষ্ট্রমন্ত্রী

খুবির গবেষণা / জলবায়ুর প্রভাবে উপকূলে জীবিকা, পানি ও স্যানিটেশনে ভয়াবহ সংকট

শাপলা চত্বর হত্যা মামলা / ৪১ আসামির তালিকায় সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু

ছেলের ক্যানসার-বাবার ব্রেন টিউমার, অর্থাভাবে থমকে আছে চিকিৎসা

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা থামায় তেলের দামে বড় পতন

সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ, যেভাবে মিলবে

এফআইসিসিআই এফডিআই সম্মেলনে বিসিএসআইআরের সঙ্গে যৌথ উদ্ভাবন তুলে ধরল নেসলে বাংলাদেশ

অস্ট্রেলিয়াজুড়ে মোবাইলে বেজে উঠল নতুন জাতীয় জরুরি সতর্কবার্তা

১০

দুঃস্বপ্ন কাটিয়ে ক্লাসরুমে ওয়াসিফা, ভালোবাসায় বরণ করল বন্ধুরা

১১

ইরানে হামলা বন্ধের ‘আসল কারণ’ জানালেন মার্কিন রাষ্ট্রদূত

১২

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম

১৩

পাহাড়িয়াপাড়ার মাটির স্কুল, কাদা পেরিয়ে স্বপ্নের পাঠশালা

১৪

শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলা / হাসিনা-বেনজীর-আজিজসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

১৫

এসএমসিতে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন করতে পারবেন নতুনরাও

১৬

চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা

১৭

রাইড শেয়ারিংয়ে বাড়তি ভাড়ার খড়্গ, প্রতিকারে ভোক্তা অধিকার অধিদপ্তর

১৮

যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫

১৯

আলফাডাঙ্গায় রোটারি ক্লাব অব ঢাকা লুমিনাসের বৃক্ষরোপণ কর্মসূচি

২০
X