বরগুনা জেলা প্রতিনিধি
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৩, ০৭:৪৯ পিএম
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৩, ০৮:১৫ পিএম
অনলাইন সংস্করণ

বরগুনায় মিছিলে এসে আ.লীগ সমর্থকের মৃত্যু

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দের দিনে বরগুনা-১ আসনে নৌকার মিছিলে এসে হৃদরোগে আক্রান্ত হয়ে নূরুল ইসলাম মুসুল্লী নামের এক সমর্থকের মৃত্যু হয়েছে। বরগুনা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মাহমুদ আল মামুন শুভ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত ওই নৌকা সমর্থক নুরুল ইসলাম মুসুল্লী (৬৫) বরগুনা সদর উপজেলার ৭নং ঢলুয়া ইউনিয়নের লতাবাড়িয়া গ্রামের মৃত হাশেম মুসুল্লীর ছেলে। তিনি এলাকায় ‘নুরুল ইসলাম এমপি’ নামে বেশ পরিচিত।

স্থানীয় অন্যান্য নৌকা সমর্থক ও হাসপাতাল সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান ও জেলা কৃষক লীগের সভাপতি আলহাজ আজিজুল হক স্বপনের সঙ্গে নৌকার মিছিলে আসেন এ আওয়ামী লীগ কর্মী। মাগরিব নামাজের পরে বরগুনা জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে স্লোগান দেওয়ার সময় হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন নুরুল ইসলাম। ৭নং ঢলুয়া ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ আজিজুল হক স্বপন সঙ্গে সঙ্গে অসুস্থ নুরুল ইসলামকে বরগুনা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। পরে চিকিৎসক মাহমুদ আল মামুন শুভ তাকে মৃত ঘোষণা করেন। এদিকে মৃত্যু নিয়ে কোনো অভিযোগ না থাকায় চেয়ারম্যান আজিজুল হক স্বপন পরিবারের পক্ষে হাসপাতাল থেকে নুরুল ইসলাম মুসুল্লীর মরদেহ গ্রহণ করেন।

ঘটনার বিষয়ে ৭নং ঢলুয়া ইউনিয়নের চেয়ারম্যান আজিজুল হক স্বপনের সঙ্গে যোগাযোগ করার জন্য মোবাইল ফোনে চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

বরগুনা-১ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ও সাধারণ সম্পাদক আলহাজ জাহাঙ্গীর কবির সমর্থকের মৃত্যুতে তার পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ববিকে ঘিরে আদালতের দুই সিদ্ধান্ত

বাজার থেকে ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ

কাজের স্বীকৃতি পাচ্ছেন আসিফ হাসান সাগর

মালয়েশিয়ায় কোনো ইসরায়েলি নাগরিকের জায়গা হবে না

ছাত্রীকে আটকে রেখে রাতভর মাদক সেবন, অতঃপর...

৯ জেলায় বন্যা নিয়ে আগাম সতর্কবার্তা

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটে অবদান রাখে?

সোলার পিভি আরইসি উন্নয়নে সমঝোতা স্মারক স্বাক্ষর

বিসিএস ক্যাডারের ২৮ কর্মকর্তাকে একযোগে বদলি

রাতের আঁধারে কৃষকের শতাধিক লাউগাছ কেটে দিল দুর্বৃত্তরা

১০

একই দিনে দুই দিবস পালনের সিদ্ধান্ত থেকে সরে এলো সরকার

১১

জিয়াউর রহমানকে হত্যার পর সেদিন কী ঘটেছিল?

১২

ব্রিটিশ রাষ্ট্রদূতকে তলব করল ইরান

১৩

ঝিনাইদহে গাড়াগঞ্জকে নতুন উপজেলা ও পৌরসভার দাবিতে মানববন্ধন

১৪

অগ্রগতি পর্যালোচনা সভায / বিআইডব্লিউটিএর চলমান প্রকল্পসমূহের ব্যয় সাশ্রয় ও সম্পদের সর্বোত্তম ব্যবহারের নির্দেশনা

১৫

আবারও ফিফা র‌্যাংকিংয়ে শীর্ষে আর্জেন্টিনা

১৬

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যায় সেনা কর্মকর্তা আটকের বিষয়ে কী বলছে আইএসপিআর

১৭

আলজেরিয়ার এতিমখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, শিশুসহ নিহত ১১

১৮

সাংবাদিকদের লক্ষ্য করে গুলি গণমাধ্যমের স্বাধীনতায় আঘাত: টিআইবি

১৯

সৈয়দপুরে বর্ণিল রথযাত্রা উদযাপন 

২০
X