বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৩, ০৮:২১ পিএম
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৩, ০৮:২৪ পিএম
অনলাইন সংস্করণ

২ বাল্ব ও ফ্যানের বিদ্যুৎ বিল ১৪ লাখ টাকা!

চা দোকানির বিদ্যুৎ বিল। ছবি : সংগৃহীত
চা দোকানির বিদ্যুৎ বিল। ছবি : সংগৃহীত

বাগেরহাটে এক চা দোকানির বাড়িতে বিদ্যুৎ বিল এসেছে ১৩ লাখ ৮৭ হাজার ১৯৭ টাকা। বাড়িতে বিদ্যুতের ২টি বাল্ব ও একটি ফ্যান ব্যবহার করেন তিনি। এতেই তার এক মাসের বিল এসেছে এই টাকা। ভূতুড়ে এই বিলে দিশাহারা হয়ে গেছেন চা দোকানি তাইজুল ইসলাম।

বাগেরহাট পল্লীবিদ্যুৎ সমিতি থেকে প্রদান করা বিলের কপিতে দেখা যায়, নভেম্বর মাসের সর্বমোট বিল এসেছে ১৩ লাখ ৮৭ হাজার ১৯৭ টাকা। নির্দিষ্ট সময়ের পরে বিলম্ব মাশুলসহ পরিশোধ করলে অতিরিক্ত ৬৬ হাজার ৫৭ টাকা প্রদান করতে হবে।

ভুক্তভোগী তাইজুল ইসলাম বলেন, অক্টোবর মাসে বিদ্যুৎ বিল এসেছিল ৯৩ টাকা। এবার নভেম্বর মাসে বিদ্যুৎ বিল এসেছে ১৩ লাখ ৮৭ হাজার ১৯৭ টাকা। এই বিলটি হাতে পাওয়ার পরে বিকাশে চেক করি। সেখানেও একই অঙ্কের টাকা দেখা যায়। পরে বিদ্যুৎ বিভাগের সঙ্গে যোগাযোগ করা হলে, তারা বিষয়টি ঠিক করে দেওয়ার কথা বলেন।

বাগেরহাট পল্লীবিদ্যুৎ সমিতির এজিএম (অর্থ) মো. রিপন বিশ্বাস বলেন, কম্পিউটারের সফটওয়্যারের সমস্যার কারণে তাইজুল ইসলামের বিল বেশি এসেছে। আমরা বিলটি সংশোধন করে, ১৬২ টাকার বিল গ্রাহকের কাছে পৌঁছে দিয়েছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে হত্যার পর প্রমাণ হিসেবে প্রেমিকাকে ছবি পাঠালেন ভারতীয় প্রকৌশলী

হরমুজ প্রণালি: মধ্যপ্রাচ্যের সংঘাত থেকে বৈশ্বিক অর্থনীতির নতুন সংকট

১৬শ কোটি টাকার ব্যবসার লক্ষ্য ‘মোয়ানা’র

হাঁটুপানিতে নেমে বন্যাদুর্গতদের পাশে জামায়াত আমির

মাদককাণ্ডে যুবদল নেতাকে অব্যাহতি

৮ কোটি টাকার ড্রেনেও মিলছে না সুফল

পাঁচ নদীর পানি বিপৎসীমার ওপরে, সাগরে সতর্কসংকেত

নতুন ২ নদীবন্দর ঘোষণা করে প্রজ্ঞাপন জারি

রেলস্টেশনে হামলা-লুটের শিকার বাক্প্রতিবন্ধী বৃদ্ধ ববি বেগমের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৬

সাজেক থেকে ফিরলেন আটকে পড়া সব পর্যটক

১০

মরক্কোর হারে লন্ডনে উত্তেজনা, পুলিশের সঙ্গে সমর্থকদের সংঘর্ষ 

১১

শিল্প শক্তিশালী হলেই শক্তিশালী হবে অর্থনীতি: অর্থমন্ত্রী

১২

মনু নদীর বাঁধ ভেঙে পানিবন্দি ৭ হাজার মানুষ

১৩

নয় শিক্ষক দিয়ে চলছে ৯ শতাধিক শিক্ষার্থীর পাঠদান

১৪

সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশে যারা

১৫

ইসলামী ব্যাংকের অস্থিরতার ঢেউ শরিয়াহ্ ব্যাংকে

১৬

ড্রেন হয়েছে, দুর্ভোগ কমেনি- সামান্য বৃষ্টিতেই ডুবছে খুলনা

১৭

দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত

১৮

চট্টগ্রামে বন্যাদুর্গত মানুষের পাশে বিরোধীদলীয় নেতা

১৯

রাজধানীসহ সারা দেশে টানা দুই দিন ভারী বৃষ্টির আভাস

২০
X