বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৩, ১০:০৪ পিএম
আপডেট : ২০ ডিসেম্বর ২০২৩, ১০:০৬ পিএম
অনলাইন সংস্করণ

এখন আর ঘামাচি হয় না, পাউডার কোম্পানি বন্ধ : মমতাজ

মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়নের লেমুবাড়ী হাইস্কুল প্রাঙ্গণে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন নৌকার প্রার্থী মমতাজ বেগম। ছবি : সংগৃহীত
মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়নের লেমুবাড়ী হাইস্কুল প্রাঙ্গণে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন নৌকার প্রার্থী মমতাজ বেগম। ছবি : সংগৃহীত

বর্তমান সরকারের উন্নয়নের কথা তুলে ধরে মানিকগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কণ্ঠশিল্পী মমতাজ বেগম বলেছেন, প্রত্যেকের ঘরে ঘরে এখন ফ্যান আছে। এখন আর শরীরে ঘামাচি হয় না, পাউডার কোম্পানি বন্ধ হয়ে গেছে।

বুধবার (২০ ডিসেম্বর) বিকেলে মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়নের লেমুবাড়ী হাইস্কুল প্রাঙ্গণে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় এ কথা বলেন তিনি।

কণ্ঠশিল্পী মমতাজ বলেন, ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে গেছে। প্রত্যেকের ঘরে ঘরে ফ্যান আছে। এখন আর শরীরে ঘামাচি হয় না। আগে গরমে শরীরে ঘামাচি হতো। মিল্লাত পাউডার কিনতে হতো। এখন শরীরে ঘামাচি না হওয়ায় ওই পাউডার কোম্পানি বন্ধ হয়ে গেছে।

কণ্ঠশিল্পী মমতাজ বেগম বলেছেন, নৌকা মার্কায় কেন ভোট দিবেন? কারণ নৌকা মার্কা আওয়ামী লীগের মার্কা, নৌকা মার্কা শেখ হাসিনার মার্কা, নৌকা মার্কা এ দেশের মানুষের ভাগ্য উন্নয়নের মার্কা। আর সেই মার্কাটাই আমাকে দিয়েছেন জননেত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, আমি অনেক দিন ধরেই উন্নয়নমূলক কাজ করছি। আপনারা জানেন, আমাকে দিয়ে চাকরির নামে কোনো দিন টাকা খাওয়াইতে পারে নাই। আমাকে দিয়া দুই নাম্বারি করাইতে পারে নাই। আমাকে দিয়ে মানুষের হক আত্মসাৎ করাইতে পারে নাই। পারে নাই দেখে দুই চারজন আবার আমার ওপর বেজার হইছে। তাই আমাকে বাদ দিয়ে নতুন কোনো পয়সাওয়ালা আইন্যা তার পেছনে যাই তাহলে নগদ ক্যাশও পামু, দালালি বাটপারি কইরা পয়সা কামামু। এই ধান্দা করে একদল আমাদের মধ্য থেকে তাকে গ্রুপিং করে তারা ছুটে গেছে। আমি আপনাদের বলতে চাই, নৌকা মার্কা উন্নয়নের মার্কা, নৌকা মার্কা শেখ হাসিনার মার্কা, নৌকা মার্কা সততার মার্কা। নৌকা মার্কা আমার ন্যায় নিষ্ঠা, সততা ও পরিশ্রমের মার্কা। তাই আপনারা নৌকার সঙ্গে থাকবেন।

তিনি আরও বলেন, আজ থেকে বিশ বছর আগে এই এলাকাকে দুর্গম এলাকা বলা হতো। এখন কিন্তু অবহেলিত বলার কেউ নেই। কারণ প্রত্যেকটা ইউনিয়নের মোড়ে মোড়ে গেলে গ্রামের ভেতরে ঢুকলে দেখা যায়, সব জায়গা এখন শহরের মতো হয়ে গেছে। এখন কোনো জায়গায় আর গ্রাম খুঁজে পাওয়া যায় না। শহরে যেমন সবকিছু পাওয়া যায়, এখন গ্রামেও কিন্তু সবই পাওয়া যায়। আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কিন্তু বলেছিলেন গ্রামকে শহর করা হবে। আজ কিন্তু আমরা তাই দেখতে পারছি।

জনসভায় হরিরামপুর, সিংগাইর ও সদরের তিনটি ইউনিয়নসহ জেলা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাড়ির সামনে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

হাফটাইমের আগে গোলের দেখা পেল না কেউ

মানবতাবিরোধী অপরাধের মামলা / সাবেক ডিএমপি কমিশনার হাবিবসহ ৩ জনের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

জামায়াতে যোগ দেননি সাদিক কায়েম

এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে আর্জেন্টিনা

পুকুরে গোসলে নেমে প্রাণ গেল ২ শিশুর

জুলাইয়ের অন্যতম শহীদ ওয়াসিমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

বাবার চেয়ে ছেলের বয়স ‘বেশি’

মিঠামইন উপজেলা বিএনপির সভাপতিকে কুপিয়ে জখম

যুবককে বাড়ি থেকে তুলে এনে মোবাইল ফেরত দিলেন ওসি

১০

রাষ্ট্রপতির বাণী / জুলাই গণঅভ্যুত্থান জনগণের ক্ষোভের বিস্ফোরণ 

১১

মাঝ আকাশেই থেমে গেল রেমিট্যান্স যোদ্ধা ফখরুলের জীবন 

১২

নিরাপত্তার স্বার্থে ইরানে একাদশ ও দ্বাদশ শ্রেণির চূড়ান্ত পরীক্ষা বাতিল

১৩

সর্বোচ্চ ঝুঁকিতে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ, দুশ্চিন্তায় মার্কিন প্রশাসন-এফবিআই

১৪

শিশুর পা ভেঙে দেওয়ার চেষ্টা, অভিযোগের তীর আপন চাচির দিকে

১৫

বাংলাদেশে উগ্রবাদের কোনো ঠাঁই হবে না: প্রধানমন্ত্রী

১৬

বর্ষা এলেই দুর্ভোগ বাড়ে শিক্ষার্থীদের

১৭

সাজেক যেতে মানা নেই, রাঙামাটির সব পর্যটনকেন্দ্র উন্মুক্ত

১৮

যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে আজ জিততে পারে আর্জেন্টিনা!

১৯

কচুরিপানায় ৯ ঘণ্টা লুকিয়েও শেষ রক্ষা হলো না, দুই ডাকাত আটক

২০
X