ঝিনাইদহ ব্যুরো
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৩, ১০:৫৩ পিএম
আপডেট : ২০ ডিসেম্বর ২০২৩, ১১:১০ পিএম
অনলাইন সংস্করণ

শৈলকুপায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে কুপিয়ে আহত, প্রচারে বাধা

প্রতিপক্ষের হামলায় আহত হাফিজুর রহমান। ছবি : কালবেলা
প্রতিপক্ষের হামলায় আহত হাফিজুর রহমান। ছবি : কালবেলা

ঝিনাইদহ-১ (শৈলকুপা) উপজেলার বিভিন্ন এলাকায় বুধবার (২০ ডিসেম্বর) দিনভর নৌকার প্রার্থীর সমর্থকরা স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের নজরুল ইসলাম দুলালের প্রচার মাইক কেড়ে নিয়ে কর্মীদের মারধর ও বিভিন্ন জায়গায় পোস্টার ছিঁড়ে ও পুড়িয়ে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ সময় দুধসর ইউনিয়নের গাবলা গ্রামের হাফিজুর রহমান নামে স্বতন্ত্র প্রার্থীর এক সমর্থককে কুপিয়ে মারাত্মক আহত করা হয়েছে।

জানা গেছে, বুধবার দুপুরে দুধসর ইউনিয়নের গাবলা গ্রামে নৌকা প্রতীকের সমর্থক ভাটই উত্তর পাড়ার তৌফিক, রাকিব, বিপ্লব, নুর আলম ও সাবুসহ ৭-৮ জন, স্বতন্ত্র প্রার্থী দুলালের সমর্থক গাবলা গ্রামের মৃত বেলায়েতের ছেলে হাফিজুর রহমানের ওপর চাইনিজ কুড়াল, চাপাতি ও লাঠি-সোটা নিয়ে হামলা চালায়। ওই সময় হাফিজুর রহমান চা দোকান থেকে বাড়ি ফিরছিল। পথিমধ্যে তৌফিক, নুর ইসলাম গং তার ওপর হামলা চালিয়ে হাফিজুরের হাত ও পা কুপিয়ে জখম করে ফেলে রেখে যায়।

স্বতন্ত্র প্রার্থীর পোস্টার ছিড়ে ফেলে দেওয়া হয়েছে। ছবি : কালবেলা

পরে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। এ বিষয়ে শৈলকুপা থানায় মামলা হয়েছে। অন্যদিকে বুধবার সকালে শৈলকুপা পৌর এলাকার হলপাড়া, হাজাম পাড়া ও মনোহারপুর এবং মাধবপুরে নৌকার সমর্থকরা স্বতন্ত্র প্রার্থীর পোস্টার ছিঁড়ে ফেলে ও আগুন দিয়ে পুড়িয়ে দেয়।

এদিকে বুধবার দুপুরে মনোহরপুর ইউনিয়ন পরিষদের সামনে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদের নেতৃত্বে স্বতন্ত্র প্রার্থী দুলালের প্রচার মাইক কেড়ে নেয় ও তার কর্মীকে মারধর করে।

অন্যদিকে ভোটকেন্দ্রে হাঙ্গামা করার জন্য তৈরি ১০১টি বৈঠা জব্দ করেছে পুলিশ। সেগুলো ধলহরা চন্দ্র ইউনিয়নের ৯নং ওয়ার্ডের নৌকার সমর্থক সুজন তৈরি করেছিল বলে পুলিশ জানিয়েছে। তবে বৈঠা উদ্ধার হলেও সুজনকে পুলিশ আটক করতে পারেনি।

উদ্ধারকৃত বৈঠা। ছবি : কালবেলা

এ বিষয়ে শৈলকুপা থানার ওসি ঠাকুরদাস মন্ডল জানান, হাফিজুর রহমানের ওপর হামলার ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উন্নত চিকিৎসা তথ্য ও সেবা এখন হাতের মুঠোয়

‘চানাচুর মার্কা’ বাজেট, শুনতে ভালো কিন্তু খেলে পেট খারাপ : আমির হামজা

জাবিতে মাদকের বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন

তিস্তায় নতুন ব্যারেজ নির্মাণের সম্ভাব্যতা যাচাই চলছে : প্রধানমন্ত্রী

জর্ডানে প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা, জরিমানা ছাড়া দেশে ফেরার সুযোগ

ভারত-মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী 

হোসাইন মোহাম্মদ দিদারের কবিতা : দীর্ঘশ্বাসের দীর্ঘ লাইন

সংখ্যালঘুদের ওপর নিপীড়নের বিচারসহ ৭ দফা দাবি পূজা উদযাপন ফ্রন্টের

পাকিস্তানের প্রস্তাবে যেখানে হবে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান

শিক্ষার্থীদের সঙ্গে খোশগল্পে মেতে উঠলেন জাইমা রহমান

১০

সংসদে প্রধানমন্ত্রী / হজের খরচ আরও কমাতে কাজ করছে সরকার

১১

যাত্রীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে চাকরি হারালেন বিমানবালা

১২

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্মেলন শুরু

১৩

স্কুল ফাঁকি দিয়ে নদীতে নেমে দুই বন্ধুর মৃত্যু 

১৪

আমরা হলাম খালেদা জিয়ার সৈনিক : প্রধানমন্ত্রী

১৫

ইরান চুক্তির নথি দেখে ‘গেম চেঞ্জার’ বললেন কানাডার প্রধানমন্ত্রী

১৬

দায়বদ্ধতার অভাবেই স্বাস্থ্যখাতে সংকট তৈরি হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

১৭

সরকারি ফ্ল্যাটে ওয়াশিং মেশিন-ওভেন চাইলেন জামায়াত এমপি

১৮

এমবাপ্পে-মেসি পেরেছেন, রোনালদো কি পারবেন?

১৯

শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার অভিযোগ গঠন শুনানি ১৪ জুলাই

২০
X