কুমিল্লা ব্যুরো
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৩, ১২:৫৭ এএম
অনলাইন সংস্করণ

কুমিল্লায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, ১১ দিনে ৩ লাখ টাকা জরিমানা

নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে প্রায় ৩ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। ছবি :সংগৃহীত
নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে প্রায় ৩ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। ছবি :সংগৃহীত

কুমিল্লায় আচরণবিধি লঙ্ঘনের দায়ে প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতে ১১ দিনে প্রায় ৩ লাখ টাকা জরিমানা গুনছেন প্রার্থীরা। নির্বাচন অনুসন্ধান কমিটির শোকজেরও জবাব দিতে হয়েছে কয়েকজনকে। এই তালিকায় রয়েছেন প্রার্থীর সমর্থক জনপ্রতিনিধি ও কর্মীরা।

প্রতিপক্ষকে আহত করার হুমকি, খিচুড়ি বিতরণ, রঙিন পোস্টার-ব্যানার টানানো ও জোর করে ভোট আদায়ের ঘোষণা দিয়ে এসব জরিমানা দিয়েছেন তারা।

এ ছাড়া নির্বাচন অনুসন্ধান কমিটির শোকজ পেয়েছেন- কুমিল্লা-৬ (সদর) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি, কুমিল্লা-৩ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ইউসুফ আবদুল্লাহ হারুন এমপি, কুমিল্লা-৪ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী রাজী মোহাম্মদ ফখরুল এমপি, কুমিল্লা-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী এম এ জাহের। এ ছাড়াও মেঘনা মানিকারচর ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান জাকির হোসেনকেও শোকজ করা হয়েছে বলে জানা গেছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ১০ থেকে ২১ ডিসেম্বর দুপুর পর্যন্ত জেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অন্তত ২৩টি ঘটনায় ২ লাখ ৭২ হাজার টাকা জরিমানা আদায় করেছে।

এর মধ্যে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর পক্ষে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ব্যানার টানানোয় একজনকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই আসনের স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদের পক্ষে পাঁচ হাজার টাকা, কুমিল্লা-১ আসনে দাউদকান্দিতে তোরণ নির্মাণ করায় আওয়ামী লীগের প্রার্থী আবদুস সবুরকে ১০ হাজার টাকা, কুমিল্লা-১১ আসনে স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমানের দুই সমর্থককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

১৮ ডিসেম্বর আচরণবিধি লঙ্ঘনের দায়ে কুমিল্লার বিভিন্ন আসনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ১০ থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত ৯২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

সর্বশেষ বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) কুমিল্লা-১ (দাউদকান্দি) আসনে নৌকা প্রতীকের প্রার্থী মো. আব্দুস সবুরের সমর্থক জাহাঙ্গীর আলম খানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানবদেহ সম্পর্কে ১০ বিস্ময়কর তথ্য, যা জানলে অবাক হবেন আপনিও

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

১০

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১১

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১২

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১৩

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১৪

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৫

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৬

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৭

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১৮

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১৯

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

২০
X