ব্রাহ্মণপাড়া ( কুমিল্লা ) প্রতিনিধি
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৩, ০৭:০৬ এএম
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৩, ০৮:১০ এএম
অনলাইন সংস্করণ

ভোট চেয়ে সাংবাদিক শওকত মাহমুদের গণসংযোগ 

ঈগল প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করেছেন সাংবাদিক নেতা শওকত মাহমুদ। ছবি : কালবেলা
ঈগল প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করেছেন সাংবাদিক নেতা শওকত মাহমুদ। ছবি : কালবেলা

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ঈগল প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করছেন জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি, কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের স্বতন্ত্র প্রার্থী সাংবাদিক নেতা শওকত মাহমুদ।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল প্রতীক নিয়ে লড়ছেন শওকত মাহমুদ।

শনিবার (২৩ ডিসেম্বর) দিনব্যাপী তিনি ব্রাহ্মণপাড়া উপজেলার হরিমঙ্গল, সেনের বাজার, শশীদল, বাগড়া বাজার, দেউস, চৌব্বাস, চান্দলা, মাধবপুরসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা করেন। এ সময় তিনি সাধারণ ভোটারদের সাথে কুশলবিনিময় করেন ও আগামী ৭ জানুয়ারি নির্বাচনে ঈগল প্রতীকে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করার আহ্বান জানান৷

এ সময় তিনি সাধারণ ভোটারদের উদ্দেশে বলেন, দেশের মানুষের পক্ষে কথা বলার জন্য ঈগল মার্কায় ভোট দিন৷ আমি যদি সংসদে যেতে পারি তাহলে সাধারণ মানুষের অধিকার আদায়ে কাজ করে যাব৷ আজ দেশে সাধারণ মানুষের পক্ষে কথা বলার মানুষের খুব অভাব৷ বুড়িচং- ব্রাহ্মণপাড়াবাসীর গলার কাঁটা কুমিল্লা-মিরপুর সড়কের যানজট৷ আপনারা যদি আমাকে ভোট দেন তাহলে তার সঠিক সমাধান করব ইনশাআল্লাহ৷ আমার নির্বাচনী আসনে কমিশন প্রথার বিলুপ্ত করা হবে৷ এ এলাকার প্রধান সমস্যা হলো বেকারত্ব৷ শিক্ষিত যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টিসহ শিল্পকারখানা স্থাপন করা হবে৷

গণসংযোগকালে এলাকার গণ্যমান্য ব্যক্তিরা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, ইমাম-মোয়াজ্জিন, শিক্ষকসহ তার সমর্থকরা উপস্থিত ছিলেন।

কালবেলা/এফএফ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্রান্সে শহরের কাছে চলে এসেছে দাবানল, পরিস্থিতি ভয়াবহ

বাড়ার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

চট্টগ্রামে নিজ ঘর থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ভারতীয় ট্রাকচালককে অপহরণ ও ছিনতাই: তিন আসামির যাবজ্জীবন

সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার মারা গেছেন

মাতামুহুরীর ভাঙনে সর্বস্ব হারাচ্ছে তীরবর্তী মানুষ

বঙ্গভবনে আজ প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

জাবির নতুন ট্রেজারার ড. সোহেল রানা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১০৯ শিক্ষার্থীকে ‘ডিনস মেরিট অ্যাওয়ার্ড’ প্রদান

হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র: তথ্যমন্ত্রী

১০

একটি দল এখন ‘টেলিগ্রাম লীগে’ পরিণত হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

১১

অভিজ্ঞতা ছাড়াই স্কয়ার গ্রুপে চাকরি, আবেদন শেষ ৭ আগস্ট

১২

আজ বিশ্ব হেপাটাইটিস দিবস

১৩

লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

১৪

গভীর নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

১৫

‘নাক টিপলে দুধ বের হয় পাটওয়ারীর, আবার প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে’

১৬

দীর্ঘ সময় ধরে ইরানের সঙ্গে আলোচনা করতে চান না ট্রাম্প

১৭

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মোজাম্মেল হক

১৮

ওয়াশিংটনে গেলেন নেতানিয়াহু

১৯

ইতিহাসের এই দিনে

২০
X