বগুড়া ব্যুরো
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৩, ১০:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

বগুড়ায় বিএনপির ৩ নেতাকে অব্যাহতি

গ্রাফিক্স : কালবেলা।
গ্রাফিক্স : কালবেলা।

বগুড়ার কাহালু উপজেলা বিএনপির সভাপতি ফরিদুর রহমান ফরিদকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। অন্যদিকে সারিয়াকান্দি উপজেলা বিএনপির সহসভাপতি মকবুল হোসেন ও ফুলবাড়ি ইউনিয়ন বিএনপির সহ-প্রচার সম্পাদক নাজমুল আলম চম্পককে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে অব্যাহতি হয়েছে।

সোমবার (২৫ ডিসেম্বর) রাতে বগুড়া জেলা বিএনপির দপ্তর সম্পাদক অ্যাড. কেএম হুমায়ন কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্দেশে কাহালু উপজেলা বিএনপির সভাপতি ফরিদুর রহমান ফরিদকে তার পদ থেকে অব্যহতি প্রদান করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দলের সিনিয়র সহসভাপতি কাহালু পৌর মেয়র আব্দুল মান্নানকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব প্রদান করা হয়েছে।

অন্যদিকে দলীয় শৃঙ্খলা পরিপন্থি কার্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সারিয়াকান্দি উপজেলার বিএনপির সহসভাপতি মকবুল হোসেন ও ফুলবাড়ি ইউনিয়ন বিএনপির সহ-প্রচার সম্পাদক নাজমুল আলম চম্পককে অব্যাহতি প্রদান করা হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মোট ২০ নেতাকে বহিষ্কার করল বগুড়া জেলা বিএনপি।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, নিহত ১

স্থানীয় সরকার নির্বাচন কবে, জানালেন মির্জা ফখরুল

১৯৭ জনকে নিয়োগ দেবে কারিগরি শিক্ষা অধিদপ্তর, এসএসসি পাসেও আবেদন

মাছ কিনতে গিয়ে ট্রাকচাপায় প্রাণ গেল বাসচালকের

ছেলের হাতে বাবা খুন

৬ জেলায় চাকরি দিচ্ছে পল্লী বিকাশ, বেতন ৪৫ হাজার

‘ধুম ৪’ গুঞ্জনে রণবীরের সরাসরি না

শাপলা চত্বর হত্যা মামলা / হাসিনা-আজিজ-বেনজীরসহ পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

কমেছে বৃষ্টিপাত, সুনামগঞ্জে সব নদ-নদীর পানি বিপৎসীমার নিচে

জামায়াত গণতান্ত্রিক দল কি না, আমিরকেই বিবেচনা করতে বললেন মির্জা ফখরুল

১০

অর্থমন্ত্রীর অনুষ্ঠানে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মীদের বিক্ষোভ

১১

কালবেলায় সংবাদ প্রকাশ / করতোয়ার ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ডাম্পিং শুরু

১২

মালদ্বীপের স্বাধীনতা দিবসের প্যারেডে অংশ নিলেন পররাষ্ট্রমন্ত্রী

১৩

খুবির গবেষণা / জলবায়ুর প্রভাবে উপকূলে জীবিকা, পানি ও স্যানিটেশনে ভয়াবহ সংকট

১৪

শাপলা চত্বর হত্যা মামলা / ৪১ আসামির তালিকায় সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু

১৫

ছেলের ক্যানসার-বাবার ব্রেন টিউমার, অর্থাভাবে থমকে আছে চিকিৎসা

১৬

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা থামায় তেলের দামে বড় পতন

১৭

সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ, যেভাবে মিলবে

১৮

এফআইসিসিআই এফডিআই সম্মেলনে বিসিএসআইআরের সঙ্গে যৌথ উদ্ভাবন তুলে ধরল নেসলে বাংলাদেশ

১৯

অস্ট্রেলিয়াজুড়ে মোবাইলে বেজে উঠল নতুন জাতীয় জরুরি সতর্কবার্তা

২০
X