দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৩, ০৭:৪০ এএম
আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৩, ০৮:০৫ এএম
অনলাইন সংস্করণ

বিএনপি-জামায়াত অপশক্তিকে আমরা লাল কার্ড দেখাব : ছাত্রলীগ সভাপতি

পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌরসদরের বিজয় চত্বরে জাতীয় সংসদ নির্বাচনের ঝটিকা পথসভায় ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন। ছবি : কালবেলা
পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌরসদরের বিজয় চত্বরে জাতীয় সংসদ নির্বাচনের ঝটিকা পথসভায় ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন। ছবি : কালবেলা

ছাত্রলীগ সভাপতি সদ্দাম হোসেন বলেছেন, ‘যারা সহিংসতা সৃষ্টি করেছে, যারা গণতন্ত্রকে ছিন্নভিন্ন করতে চেয়েছে, যারা লাশের ওপর ভিত্তি করে রাজনীতি কায়েম করতে চেয়েছে আমরা তাদের বয়কট করব। বিএনপি-জামায়াত অপশক্তিকে আমরা লাল কার্ড প্রদর্শন করব।’

বুধবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌরসদরের বিজয় চত্বরে জাতীয় সংসদ নির্বাচনের ঝটিকা পথসভায় এসব কথা বলেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি সাদ্দাম হোসেন।

ভোটাধিকার প্রয়োগ সম্পর্কে সাদ্দাম হোসেন বলেন, ‘সকলের প্রতি আমার উদাত্ত আহ্বান, আসুন ভোট আপনার অধিকার, এ ভোটের অধিকার আপনি প্রয়োগ করবেন। আমরা চাই যে, ৭ জানুয়ারির নির্বাচনে পঞ্চগড়ের মানুষ ভোট উৎসবে শামিল হোক। যারা সহিংসতা তৈরি করতে চায়, যারা মনে করে আপনার আমার ভোটের চেয়ে আপনার আমার লাশ গুরুত্বপূর্ণ। যারা আমাদের ভোটের অধিকার, নাগরিক অধিকার নিয়ে ছিনিমিনি খেলতে চায়, আসুন তাদের আমরা লাল কার্ড প্রদর্শন করি‌।’

পথসভায় পঞ্চগড়-২ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর পক্ষে ভোট চেয়ে সাদ্দাম হোসেন আরও বলেন, রেলপথমন্ত্রী ও পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সভাপতি মো. নূরুল ইসলাম সুজন দীর্ঘদিন ধরে দক্ষতার সঙ্গে এ এলাকায় নেতৃত্ব দিচ্ছেন। তিনি শুধু এমপি কিংবা মন্ত্রী হিসেবে নয় আমরা মনে করি সত্যিকার অর্থেই তিনি এ এলাকার মানুষের অভিভাবক। এ এলাকার মানুষের সুখ-দুঃখের অত্যন্ত আপনজন। পঞ্চগড়ের মানুষ ঐক্যবদ্ধ হয়ে জননেতা নুরুল ইসলাম সুজনের পক্ষে রায় দেবে, নৌকা মার্কার পক্ষে রায় দেবে এ প্রত্যাশা করছি।’

নতুন ভোটারদের উদ্দেশে ছাত্রলীগ সভাপতি বলেন, ‘আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, বাংলার তারণ্য নৌকার পক্ষে, গণতন্ত্রের পক্ষে। আগামী ৭ জানুয়ারি নির্বাচনে দেবীগঞ্জের সকল স্তরের ভোটার কেন্দ্রে আসবে এবং ভোট প্রদান করবে। ৭ জানুয়ারি একইসঙ্গে গণতন্ত্র এবং নৌকার বিজয় নিশ্চিত হবে।’

পথসভায় দেবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মনপুরায় নিম্নাঞ্চল প্লাবিত, পানিবন্দি ১০ হাজার মানুষ 

বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী

নৌভ্রমণে গিয়ে বিদ্যুৎস্পর্শে দুই যুবকের মৃত্যু

নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীমের পরিচয়

জেলেনস্কির বিরুদ্ধে ইউক্রেনজুড়ে বিক্ষোভ

দেশের ১৩ জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

ফিক্সিংয়ের অভিযোগে সাকিবের দলের মালিক গ্রেপ্তার

বলিউডে আসছে জম্বি মহাযুদ্ধ, শেষ হাসি কে হাসবেন

কানাডায় ভয়াবহ দাবানল, ধোঁয়ায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের আকাশ

সংবিধান সংস্কার নয় সংশোধন করতে চাই: মির্জা ফখরুল

১০

বেলুচিস্তানে পাক বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে সংঘর্ষ, নিহত ৩

১১

বিদ্রোহীদের ২০৫ যুদ্ধযান ধ্বংসের দাবি সুদান সেনাবাহিনীর

১২

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত, অপেক্ষায় অভিভাবকরা

১৩

অবৈধভাবে বসবাসরত প্রবাসীদের সুখবর দিল ইতালি

১৪

লেবাননে স্থায়ী সামরিক ঘাঁটি গড়ছে ইসরায়েল

১৫

রোমে রেড অ্যালার্ট জারি, তাপমাত্রা ৩৮ ডিগ্রি ছোঁয়ার আশঙ্কা

১৬

ছয় মাসে তুরস্কের আকাশপথ ব্যবহার করেছে ১১ লাখের বেশি ফ্লাইট

১৭

ডেমরা পুলিশ লাইন্সে কনস্টেবলের আত্মহত্যা

১৮

শনিবার খোলা হতে পারে কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৯

কেন ফাইনাল দেখতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন না আর্জেন্টিনার প্রেসিডেন্ট?

২০
X