বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৩, ০৭:১১ পিএম
অনলাইন সংস্করণ

নৌকার পক্ষে গণসংযোগ, সুনামগঞ্জে বিএনপি নেতা বহিষ্কার

গ্রাফিক্স : কালবেলা।
গ্রাফিক্স : কালবেলা।

দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর পক্ষে গণসংযোগে অংশগ্রহণ করায় এবার বহিষ্কৃত হয়েছেন সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির সদস্য সৈয়দ রমিজ উদ্দিন (মাস্টার)। এ ছাড়াও তাকে স্থায়ী বহিস্কারের জন্য কেন্দ্রে সুপারিশ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিকেলে এক প্রেস বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেন সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল।

বিবৃতিতে উল্লেখ করা হয়, বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির সদস্য সৈয়দ রমিজ উদ্দিন (মাস্টার) ডামি ও নীল নকশার নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর পক্ষে গণসংযোগে অংশগ্রহণ করেন যা দলীয় শৃঙ্খলা ভঙ্গের পরিপস্থি। এটা জেলা বিএনপির দৃষ্টি গোচরে আসে। সুনামগঞ্জ জেলা বিএনপি দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তার দলীয় সব পদ থেকে অব্যাহতি দিয়ে স্থায়ী বহিস্কারের জন্য কেন্দ্রে সুপারিশ প্রেরণ করেছে।

এদিকে এ নিয়ে দুই বিএনপি নেতাকে বহিষ্কার করল সুনামগঞ্জ জেলা বিএনপি। এর আগে ২৫ ডিসেম্বর দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে এক স্বতন্ত্র প্রার্থীর সভায় সভাপতিত্ব করায় ছাতক উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাবেক ইউপি চেয়ারম্যান নজরুল ইসলামকে বহিষ্কার করেছিল সুনামগঞ্জ জেলা বিএনপি। তাকেও স্থায়ী বহিষ্কারের জন্য কেন্দ্রে সুপারিশ করা হয়ছে।

সেই বিবৃতিতে উল্লেখ করা হয়েছিল, গত ২৪ ডিসেম্বর ছাতক উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাবেক ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে তামাশার নির্বাচনে একজন স্বতন্ত্র প্রার্থীর সভায় সভাপতিত্ব ও বক্তব্য রেখেছেন। এজন্য তাকে ছাতক উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সকল পদ থেকে অব্যাহতি দেওয়া হলো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংল্যান্ডের দারুণ শুরু

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

১০

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

১১

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১২

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১৩

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১৪

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৫

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৬

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৭

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৮

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৯

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

২০
X