ভোলা প্রতিনিধি
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৪, ০৩:৪২ পিএম
অনলাইন সংস্করণ

ভোলায় মোটরসাইকেলের চাপায় গৃহবধূর মৃত্যু

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

ভোলায় মোটরসাইকেলের নিচে চাপা পড়ে রোকেয়া বেগম (৪৭) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি সদর উপজেলার ২ নম্বর পূর্ব ইলিশা ইউনিয়নের গুপ্তমুন্সী গ্রামের কাঠমিস্ত্রী আব্দুস সাত্তার মিয়ার স্ত্রী এবং চার সন্তানের জননী। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে রোকেয়া বেগমের লাশ দাফনের অনুমতি দিয়েছে পুলিশ।

সোমবার (১ জানুয়ারি) বেলা ১১টার দিকে ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে রোববার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় ভোলা-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের পরাণগঞ্জ বাজার সংলগ্নে তিনি মোটরসাইকেলের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। ভোলা সদর হাসপাতালের দায়িত্বরত পুলিশ সদস্য আবু মুছা এ তথ্য নিশ্চিত করেছেন।

রোকেয়া বেগমের স্বামী আব্দুল সাত্তার জানান, রোববার সন্ধ্যা ৬টার দিকে রোকেয়া বেগম ও তার শাশুড়ি পাশের বাড়িতে টাকা ধার চাইতে যান। এ সময় ভোলা-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়ক পার হতে গেলে দ্রুতগামী একটি মোটরসাইকেল রোকেয়া বেগমকে চাপা দিয়ে চলে যায়। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা রোকেয়া বেগমকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ বেলা ১১টার দিকে তার মৃত্যু হয়। এ ঘটনায় তাদের কোনো অভিযোগ না থাকায় বিনাময়নাতদন্তে লাশ নিয়ে যাওয়ার জন্য পুলিশের কাছে আবেদন করেছেন।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন মিঞা জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনাময়নাতদন্তে রোকেয়ার মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

কালবেলা/এএএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিয়োগ দেবে ওয়ালটন, প্রভিডেন্ট ফান্ডসহ পারফরম্যান্স বোনাস সুবিধা

রাষ্ট্রপতির আলোচনায় মির্জা ফখরুল, কী বলছেন বিশ্লেষকরা

হাঁস নিয়ে বিরোধ, নাতির লাথিতে প্রাণ গেল নানির

ইউরোপে চার বছরে দাবানল ৫৭ শতাংশ বেড়েছে, সতর্কতা ডব্লিউএইচওর

গভীর নিম্নচাপে হাতিয়ায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আজ বৈঠকে বসছে সিইসি

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী অটোরিকশাকে ট্রাকের চাপা, নিহত ১

ফ্রান্সে শহরের কাছে চলে এসেছে দাবানল, পরিস্থিতি ভয়াবহ

বাড়ার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

চট্টগ্রামে নিজ ঘর থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

১০

ভারতীয় ট্রাকচালককে অপহরণ ও ছিনতাই: তিন আসামির যাবজ্জীবন

১১

সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার মারা গেছেন

১২

মাতামুহুরীর ভাঙনে সর্বস্ব হারাচ্ছে তীরবর্তী মানুষ

১৩

বঙ্গভবনে আজ প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১৪

জাবির নতুন ট্রেজারার ড. সোহেল রানা

১৫

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১০৯ শিক্ষার্থীকে ‘ডিনস মেরিট অ্যাওয়ার্ড’ প্রদান

১৬

হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র: তথ্যমন্ত্রী

১৭

একটি দল এখন ‘টেলিগ্রাম লীগে’ পরিণত হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

১৮

অভিজ্ঞতা ছাড়াই স্কয়ার গ্রুপে চাকরি, আবেদন শেষ ৭ আগস্ট

১৯

আজ বিশ্ব হেপাটাইটিস দিবস

২০
X