বরিশাল ব্যুরো
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৪, ১০:২৪ পিএম
আপডেট : ০১ জানুয়ারি ২০২৪, ১০:৪১ পিএম
অনলাইন সংস্করণ

আমি কবরে গেলেও বলব, নৌকায় ভোট দে : শাহজাহান ওমর

শাহজাহান ওমর। পুরোনো ছবি
শাহজাহান ওমর। পুরোনো ছবি

ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে আওয়ামী লীগের প্রার্থী শাহজাহান ওমর বলেছেন, ‘বরিশাল, ঝালকাঠি, রাজাপুর, কাঁঠালিয়ায় আমি বিএনপির দুর্গ সৃষ্টি করেছিলাম। শেখ হাসিনা এটি উপলব্ধি করেছেন এবং কানে কানে বলেছেন, এখন এইটা উল্টা ঘুরিয়ে আওয়ামী লীগের দুর্গ করে দেও। আমি করব, আমার ওপর তার যে আস্থা তার বরখেলাপ হবে না ইনশাআল্লাহ। এ অঞ্চলে আর নৌকার বাইরে কেউ এমপি নির্বাচিত হতে পারবে না। আমি কবরে গেলেও বলব, তাড়াতাড়ি নৌকায় ভোট দে।’

সোমবার (১ জানুয়ারি) বিকেলে লেবুবুনিয়া মাদ্রাস মাঠে নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।

বিএনপি সম্পর্কে এ সাবেক বিএনপি নেতা বলেন, ‘আমি আগে একটি দলে ছিলাম সেই দলে আমার সিরিয়াল ছিল ১১, আমি কেন আওয়ামী লীগে আসছি জানেন, রাজনৈতিক দল যদি নির্বাচনে না করে, এ দল টেকে না।’

নির্বাচন নিয়ে বর্তমান আওয়ামী লীগের এ প্রার্থী বলেন, ‘আগামী ৭ তারিখের নির্বাচনে সবাইকে কেন্দ্র গিয়ে ভোট দিতে হবে। কেন্দ্রে বসে সিল মারা যাবে না। কারণ নির্বাচনে দেশি-বিদেশি সাংবাদিক ও পর্যযেক্ষণ থাকবে। তারা কেন্দ্রে কেন্দ্রে ঘুরে বেড়াবে। সিল মারলে তারা ছবি তুলে ছড়িয়ে দেবে। তাহলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। নির্বাচন নিয়ে দেশি-বিদেশি নানা যড়যন্ত্র চলছে। তাই ৫, ১০ কিংবা ২০ শতাংশ ভোট পড়লে এ নির্বাচন অবৈধ বলে বিদেশি গণমাধ্যম ও বিরোধীপক্ষ প্রচার করবে। তাই কমপেক্ষ ৬০ শতাংশ ভোট কাস্ট হতে হবে।’

শাহজাহান ওমর আরও বলেন, ‘আপনারা একদিন ভোটকেন্দ্রে গিয়ে নৌকায় সিল মারুন, আমি আগামী ৫ বছর আপনাদের সেবা করতে চাই। আমি আপনাদের সেবক হতে চাই।’

সাতুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত এ সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সোবাহান খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খায়রুল আলম সরফরাজসহ উপজেলা এবং ইউনিয়নপর্যায়ের নেতাকর্মীরা।

কালবেলা/এসওআর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানী বাড়াল সরকার

অফিসার পদে চাকরির সুযোগ, বেতন ৬০ হাজার টাকা

কাপ্তাই হ্রদে মাছ ধরার নিষেধাজ্ঞা বাড়ল

উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিবসহ গ্রেপ্তার ৬

হিজবুল্লাহর প্রশংসায় খামেনি / ‘ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধ ছাড়া পথ নেই’

বর্ণবাদ ইস্যুতে মুসলিম সিনেটরের পক্ষে অস্ট্রেলিয়ার আদালতের রায়

নতুন পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদনের প্রস্তুতি, কার বেতন কত বাড়ছে

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়ন নিয়ে উচ্চপর্যায়ের সভা

ম্যানেজার পদে চাকরি, বয়স ৪৫ হলেও করা যাবে আবেদন

বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, নিহত ১

১০

স্থানীয় সরকার নির্বাচন কবে, জানালেন মির্জা ফখরুল

১১

১৯৭ জনকে নিয়োগ দেবে কারিগরি শিক্ষা অধিদপ্তর, এসএসসি পাসেও আবেদন

১২

মাছ কিনতে গিয়ে ট্রাকচাপায় প্রাণ গেল বাসচালকের

১৩

ছেলের হাতে বাবা খুন

১৪

৬ জেলায় চাকরি দিচ্ছে পল্লী বিকাশ, বেতন ৪৫ হাজার

১৫

‘ধুম ৪’ গুঞ্জনে রণবীরের সরাসরি না

১৬

শাপলা চত্বর হত্যা মামলা / হাসিনা-আজিজ-বেনজীরসহ পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

১৭

কমেছে বৃষ্টিপাত, সুনামগঞ্জে সব নদ-নদীর পানি বিপৎসীমার নিচে

১৮

জামায়াত গণতান্ত্রিক দল কি না, আমিরকেই বিবেচনা করতে বললেন মির্জা ফখরুল

১৯

অর্থমন্ত্রীর অনুষ্ঠানে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মীদের বিক্ষোভ

২০
X