ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৪, ১১:২৯ এএম
আপডেট : ০২ জানুয়ারি ২০২৪, ১২:০৫ পিএম
অনলাইন সংস্করণ

বছরের শুরুতেই জমে উঠেছে গদখালীর ফুলের বাজার

গদখালীতে জমে উঠেছে ফুলের বাজার। ছবি : কালবেলা
গদখালীতে জমে উঠেছে ফুলের বাজার। ছবি : কালবেলা

যশোরের গদখালী ফুলের বাজারে হরেক রঙ আর বাহারি নামের ফুলের পসরা সাজিয়ে বসেছেন শত শত ফুলচাষি। ক্রেতা-বিক্রেতার হাঁকডাকে মুখরিত ঝিকরগাছার এ বাজার। ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে শুরু হয়ে ফেব্রুয়ারি শেষ সপ্তাহ পর্যন্ত রমরমা থাকে বেচাকেনা। শুধু নতুন বছরকে ঘিরেই ফুল বিক্রি হয়েছে প্রায় দুই থেকে তিন কোটি টাকার।

গদখালী ফুলের পাইকারি বাজারে একশ গোলাপ প্রকারভেদে বিক্রি হচ্ছে তিন থেকে পাঁচ টাকা পর্যন্ত। গ্ল্যাডিওলাস কালার ও প্রকারভেদে প্রতি পিস ১৮ থেকে ২০ টাকা পর্যন্ত। রজনীগন্ধা প্রতি পিস বিক্রি হচ্ছে তিন থেকে সাত টাকা পর্যন্ত, গাঁদা ফুল বিক্রি হচ্ছে হাজার পাঁচশ থেকে সাত শত টাকা পর্যন্ত। জারবেরা বিক্রি হচ্ছে প্রতি পিস বারো টাকা থেকে সতেরো টাকা পর্যন্ত, চন্দ্রমল্লিকা বিক্রি হচ্ছে চার টাকা থেকে ছয় টাকা পর্যন্ত। গতবছরের তুলনায় এ বছর ফুলের দাম কিছুটা ঊর্ধ্বমুখী। আর্থিকভাবে লাভবান হওয়ায় খুশি ফুল চাষি ও ফুল ব্যবসায়ীরা।

এ বিষয়ে ফুল চাষিদের সঙ্গে কথা বলে জানা যায়, এবার আবহাওয়া ভালো। এতে ফুল উৎপাদনও ভালো হয়েছে। দামে তারা সন্তুষ্ট।

নতুন বছরের আগেই বিক্রি প্রায় তিন কোটি টাকার কাছাকাছি জানিয়েছে ফুল ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটি।

সংগঠনটির সভাপতি আব্দুর রহিম বলেন, নতুন বছরের আগে ব্যবসা ভালো হয়েছে। আড়াই কোটি টাকার বেশি ফুল বিক্রি হয়েছে। সামনে বিশ্ব ভালোবাসা দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস রয়েছে। এসব দিবসকে কেন্দ্র করে এখানকার ফুল ব্যবসা আরও বাড়বে।

দেশের সবচেয়ে বড় ফুলের বাজার যশোরের ঝিকরগাছার গদখালী। প্রতি বছর এখানে ৬৩০ হেক্টর জমিতে ৭২ প্রজাতির ফুল চাষ হয়। ফুলকে কেন্দ্র করে এ এলাকার লাখো মানুষের কর্মসংস্থানও হয়েছে।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বহিষ্কার হলেন খিলক্ষেত থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান

এইচএসসির ৫ বিষয়ের পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

চনপাড়াকে স্থায়ীকরণে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিপু ভূঁইয়ার

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হাতুড়িপেটা করল সন্ত্রাসীরা

রাতভর পাল্টাপাল্টি হামলা রাশিয়া-ইউক্রেনের

পর্যটকদের ভিসামুক্ত থাকার মেয়াদ কমাতে যাচ্ছে থাইল্যান্ড

পেয়ারা দোকানিকে মারধর ছাত্রদল নেতার, প্রতিবাদে সিনিয়রকে পা ভাঙার হুমকি

পরবর্তী রাষ্ট্রপতি কে, সেটি নির্ধারণের প্রক্রিয়া জানালেন মির্জা ফখরুল

ঝালকাঠিতে মাদকসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার

১০

সাত মাসে সিলেটে হাম ও নিউমোনিয়ায় ১০৮ জনের মৃত্যু

১১

পুলিশি নির্যাতনের অভিযোগে ভারতজুড়ে নীরব মোমবাতি মিছিলের ডাক সিজেপির

১২

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

১৩

মানবাধিকার ইস্যুতে ইইউর অবস্থানকে ‘ভণ্ডামি’ বলল ইরান

১৪

শিশু ইসরাফিলের চিকিৎসায় প্রয়োজন ১০ লাখ টাকা

১৫

জুলাই অভ্যুত্থানে পেশাজীবীদের সক্রিয় ভূমিকা ছিল: শামসুজ্জামান দুদু

১৬

সাঙ্গু নদে ইঞ্জিনচালিত নৌকাডুবি, পর্যটক নিখোঁজ

১৭

দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা

১৮

৪৩ সাংবাদিককে হত্যার বিচার দ্রুত নিশ্চিতের দাবি বিপিজেএফের

১৯

২০২৬ সালে বসবাসের জন্য ইউরোপের সেরা শহর কোনগুলো?

২০
X