মিঠু দাস জয়, সিলেট প্রতিনিধি
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৪, ০৯:১৫ এএম
অনলাইন সংস্করণ
সিলেট-৬ আসনে নতুন সমীকরণ

নিস্ক্রিয় হচ্ছেন নাহিদ, মূল লড়াইয়ে সরওয়ার-শমসের

সিলেট-৬ আসনের প্রার্থী তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মবিন চৌধুরী ও আওয়ামী লীগ নেতা সরোয়ার হোসেন। ছবি : সংগৃহীত
সিলেট-৬ আসনের প্রার্থী তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মবিন চৌধুরী ও আওয়ামী লীগ নেতা সরোয়ার হোসেন। ছবি : সংগৃহীত

সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মবিন চৌধুরীকে নিয়ে শুরু হয়েছে নতুন হিসাব-নিকাশ। বিভিন্ন কারণে আওয়ামী লীগ প্রার্থী নুরুল ইসলাম নাহিদ নিষ্ক্রিয় হওয়ায় দুই উপজেলায় শুরু হয়েছে এ আলোচনা। এ অবস্থায় এখানে স্বতন্ত্র প্রার্থী সরওয়ার হোসেনের সাথে তৃণমূলের শমসের মবিনের তুমুল প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া গেছে।

‘আওয়ামী লীগের হাইকমান্ডের নির্দেশে নৌকার প্রার্থী নুরুল ইসলাম নাহিদ নির্বাচন থেকে সরে দাড়াচ্ছেন’- এমন কথা গত ৩-৪ দিন ধরে সিলেট-৬ নির্বাচনী এলাকায় চাউড় হয়। যদিও প্রথম থেকে নুরুল ইসলাম নাহিদ কথাটিকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন। কিন্তু প্রকাশ্যে আওয়ামী লীগ তিনভাগ হয়ে যায়। গোলাপগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য মঞ্জুর কাদির চৌধুরী এলিমের নেতৃত্বে একটি গ্রুপ প্রকাশ্যে কাজ করছে।

রোববার গোলাপগঞ্জ পৌরশহরের বিভিন্ন এলাকায় শমসের মুবিন চৌধুরীর পক্ষে লিফলেট বিতরণ করেছেন গোলাপগঞ্জ পৌর আওয়ামী লীগের নেতারা। স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা সরোয়ার হোসেনও দিনভর প্রচারণা করে যাচ্ছেন। বিয়ানীবাজার উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম পল্লব ও গোলাপগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান জাকারিয়া আহমদ পাপলু সরওয়ার হোসেনের পক্ষে প্রচারণায় অংশ নিচ্ছেন।

এদিকে শমসের মবিনের পক্ষে প্রতিদিনই আওয়ামী লীগ নেতারা প্রচারণায় অংশ নিচ্ছেন। গত বৃহস্পতিবার রাত থেকে হঠাৎ এ চিত্র দেখা যায়। শুক্রবার রাতে উপজেলা সদরের রয়েল কমিউনিটি সেন্টারে উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে বৈঠক করেন শমসের মবিন চৌধুরী। এ সময় উপজেলা আওয়ামী লীগের নেতারা শমসের মবিনকে বিজয়ী করার প্রত্যয় ব্যক্ত করেন।

এ ব্যাপারে গোলাপগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রুহেল আহমদ কালবেলাকে বলেন, এ নির্বাচনকে অংশগ্রহণমূলক ও প্রতিদ্বন্দ্বিতামূলক করতে যে কাউকে ভোট দিতে উন্মুক্ত করা হয়েছে। সেই হিসেবে আমরা উপযুক্ত প্রার্থী হিসেবে পিছিয়ে পড়া গোলাপগঞ্জ বিয়ানীবাজারকে এগিয়ে নিতে শমসের মুবিন চৌধুরীর পক্ষে কাজ করছি।

গোলাপগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য মঞ্জুর শাফি চৌধুরী এলিম বলেন, বিগত দিনে এই এলাকায় তেমন কোনো উন্নয়ন হয়নি। এলাকার মানুষ এইবার উন্নয়নের স্বার্থে শমসের মবিন চৌধুরীকে বেছে নিবে।

তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মুবিন চৌধুরী কালবেলাকে বলেন, যেখানেই যাচ্ছি ব্যাপক সাড়া পাচ্ছি। দলমত নির্বিশেষে মানুষ আমাকে ভোট দিবে। স্বচ্ছ ভোট হলে বিপুল ভোটে তিনি বিজয়ী হবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেয়ের আত্মহত্যার ৩ মাস পর পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

শিশুর মতোই গাছের চারাকে লালন-পালন করতে হবে: তথ্যমন্ত্রী

ইসরায়েলি সেনা পাহারায় আল আকসা মসজিদে শতাধিক অবৈধ বসতি স্থাপনকারীর অনুপ্রবেশ

কর্ণফুলী টানেলের মেইনটেন্যান্স কাজের জন্য ট্রাফিক ডাইভারসন

‘পুলিশ আর কারও লাঠিয়াল বাহিনী হবে না’

তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটে নরসিংদীর জনজীবন বিপর্যস্ত

হরমুজ প্রণালি পরিচালনা নিয়ে ইরানকে নতুন প্রস্তাব দিল ওমান

সাপ কি মরার পরও কামড়াতে পারে? যা বলছেন বিশেষজ্ঞরা

সাকিব আল হাসানকে টপকে পরীমনির নতুন রেকর্ড

১০

জিওব্যাগেও মিলছে না সুরক্ষা, পায়রার ভাঙনে বিলীন হচ্ছে মির্জাগঞ্জ

১১

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা / রাষ্ট্রপতি পদে থাকার আগে-পরে অভিযোগ থাকলে আইনি ব্যবস্থা

১২

গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩,৩৩৩

১৩

দেশে ৫ ধরনের ক্যানসার বাড়ছে, কারণ কী?

১৪

ককটেল বিস্ফোরণে উড়ে গেল প্রবাসীর বাড়ির সেপটিক ট্যাংক

১৫

জনগণের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু: তথ্যমন্ত্রী

১৬

ঘুমের মধ্যে হঠাৎ উপর থেকে পড়ে যাওয়ার অনুভূতি হয় কেন?

১৭

যুক্তরাষ্ট্রকে সরাসরি আলোচনার প্রস্তাব দেওয়ার খবর প্রত্যাখ্যান করল ইরান

১৮

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

১৯

আঁচল-অমির ‘আতা গাছে তোতা পাখি’

২০
X