সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৪, ০৪:২৭ পিএম
অনলাইন সংস্করণ

সীতাকুণ্ডে লাইনচ্যুত বগি উদ্ধার, চার ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

চট্টগ্রামের সীতাকুণ্ডে চট্টলা এক্সপ্রেসের চারটি চাকা লাইনচ্যুত। ছবি : কালবেলা
চট্টগ্রামের সীতাকুণ্ডে চট্টলা এক্সপ্রেসের চারটি চাকা লাইনচ্যুত। ছবি : কালবেলা

চট্টগ্রামের সীতাকুণ্ডে চট্টলা এক্সপ্রেসের চারটি চাকা লাইনচ্যুতের পর বগিটি উদ্ধার করা হয়েছে। এদিকে বগি উদ্ধারের ফলে চার ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

এর আগে উপজেলার বাড়বকুণ্ড এলাকায় সকাল ৬টা ৪০ মিনিটের দিকে ঢাকার উদ্দেশ্যে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চট্টলা এক্সপ্রেসের ৪টি চাকা লাইনচ্যুত হয়ে যায়। রেললাইনের স্লিপারের জোড়া অংশ ভেঙে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটে। এতে কোনো নাশকতার আলামত পায়নি চট্টগ্রাম রেলওয়ে বিভাগ ও রেলওয়ে পুলিশ। এ ঘটনায় কেউ হতাহত হয়নি ।

চট্টগ্রাম রেলওয়ে সূত্রে জানা যায়, রেলওয়ে স্লিপারের একটি অংশ ভেঙে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটে। কিন্তু উদ্ধারকর্মীরা দ্রুত এসে উদ্ধারকাজ শুরু করেন। সকাল ১০টা ১০ মিনিটে উদ্ধারকাজ শেষ হলেও ঢাকামুখি লেনে ট্রেন চলাচল শুরু করে ১০টা ৪৫ মিনিটে।

রেলওয়ে পুলিশের চট্টগ্রামের পুলিশ সুপার হাসান চৌধুরী কালবেলাকে বলেন, রেলওয়ে স্লিপারের একটি অংশ ভেঙে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটে। এখানে নাশকতার কোনো আলামত পাওয়া যায়নি।

চট্টগ্রাম রেলওয়ে বিভাগীয় প্রকৌশলী-১ আবু হানিফ কালবেলাকে বলেন, শীতকালে রেললাইনগুলো সংকুচিত হয়ে যায়, যার কারণে জোড়া অংশে ভেঙ্গে যায়। এটিকে রেলের বাসায় রেল ব্রোকেন বলে। উদ্ধার কাজ শেষে বর্তমানে চট্টগ্রাম ও ঢাকামুখি লেনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির সঙ্গে কী হয়েছিল? এক সপ্তাহ পর মুখ খুললেন মিশর কোচ

ডাবের পানি খাইয়ে প্রতারণা, চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

চায়না মেরিটাইম ফোরামে বাংলাদেশের সামুদ্রিক মানবসম্পদ উন্নয়নের অগ্রগতি

‘ফার্মের মুরগি’ প্রসঙ্গে কী বলেছিলেন শিক্ষামন্ত্রী?

এলডিসি উত্তরণে মুক্তবাণিজ্য চুক্তি জোরদারের আহ্বান ঢাকা চেম্বারের

সিলেটে আবারও বাড়ছে ডেঙ্গু, শনাক্ত ৭৯

বিশ্বে ব্রয়লার মুরগি উৎপাদনে ৫৩তম বাংলাদেশ, শীর্ষে যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালি রক্ষায় শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াইয়ের ঘোষণা ইরানের

অবৈধ গ্যাস সংযোগ দিতে গিয়ে বিস্ফোরণ, দগ্ধ ৪

দাঁড়াতে পারছে না হাতি ‘রাজু বাহাদুর’, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান মালিক

১০

ঢাবি লোক প্রশাসন অ্যালামনাইয়ের কৌশলগত কর্মশালা অনুষ্ঠিত

১১

ব্র্যাক ব্যাংক এখন দেশের তৃতীয় বৃহত্তম রেমিট্যান্স ব্যাংক

১২

সমুদ্র অর্থনীতিকে জাতীয় অগ্রাধিকার দেওয়ার আহ্বান অংশীজনদের

১৩

পরকীয়ার জেরে স্বামীকে হত্যা, স্ত্রীসহ ৪ জনের যাবজ্জীবন

১৪

বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

১৫

উপসাগরীয় দেশগুলোর আকাশসীমা এড়িয়ে চলতে সতর্কতা জারি

১৬

বাংলাদেশের পর্যটনের ভবিষ্যৎ ও টেকসই উন্নয়ন নিয়ে ড্যাফোডিলে জাতীয় সংলাপ

১৭

বৃষ্টি যখন পূর্বানুমিত, পরীক্ষা কেন নয়?

১৮

কালবেলায় সংবাদ প্রকাশ / ১৫ ঘণ্টার মধ্যে কাঁটাতারের বেড়া উচ্ছেদ করল প্রশাসন

১৯

শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস চালু করল পবিপ্রবি

২০
X