নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৪, ০৪:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

নরসিংদীতে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর হামলা, আহত ৪

নরসিংদী-৩ (শিবপুর) আসনের স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ‍ওপর হামলায় আহত ৪। ছবি : কালবেলা
নরসিংদী-৩ (শিবপুর) আসনের স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ‍ওপর হামলায় আহত ৪। ছবি : কালবেলা

নরসিংদী-৩ (শিবপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী সিরাজুল ইসলাম মোল্লার ‘ঈগল’ প্রতীকের সমর্থকদের ওপর হামলা ও নির্বাচনী অফিস ভাঙচুরের অভিযোগ ওঠেছে। নৌকার সমর্থকদের বিরুদ্ধে এ অভিযোগ পাওয়া গেছে। এতে স্বতন্ত্র প্রার্থীর নারী পুরুষসহ ৪ জন সমর্থক আহত হয়েছেন। শিবপুর মডেল থানার ওসি ফরিদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

বুধবার (৩ জানুয়ারি) দুপুরে শিবপুর পৌরসভার আশ্রাফপুর মাটি কাটা এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- সামসুল হক মৃধার ছেলে ইমরান (৪৫), ইমরানের স্ত্রী মুরশিদা (৩০), রাজ্জাক মিয়ার ছেলে আবুল (৫০) ও আবুলের স্ত্রী সাদিয়া (৪০)।

আহত ইমরান বলেন, আজকে স্বতন্ত্র প্রার্থীর ঈগল মার্কার সমর্থনে উঠান বৈঠক উপলক্ষে প্রতীক নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলাম। এ সময় নৌকা মার্কার সমর্থনের দুটি মাইক্রোবাস যাচ্ছিল। তখন গাড়ি থেকে নেমে আমাদের এলোপাতাড়ি মারধর করা হয়।

শিবপুর মডেল থানার ওসি ফরিদ উদ্দিন বলেন, বিষয়টি মৌখিকভাবে শুনেছি। লিখিত অভিযোগ দিলে পুলিশ আইনি ব্যবস্থা গ্রহণ করবে।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

শ্লীলতাহানি থেকে হত্যাচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে অভিনেত্রী

মাভাবিপ্রবির ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে রাহাদুল ও জাহিদুল

ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় বুথ ভাড়া মওকুফের ঘোষণা

১০

আগামী ১২ আগস্ট শুরু হচ্ছে ‘রিহ্যাব সামার ফেয়ার’

১১

রয়টার্সের বিশ্লেষণ / ট্রাম্পের যুদ্ধবিরতির কার্যকারিতা পরীক্ষা করছে ইরান

১২

১০.৩৯ সেকেন্ডে দৌড় শেষ করেও সেমিফাইনাল হাতছাড়া ইমরানুর রহমানের

১৩

ফুটবল খেলে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে যুবক নিহত

১৪

চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (CEIZ)-এর নির্মাণকাজ শুরু

১৫

ইবিতে প্রতারণামূলক ভর্তি তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন

১৬

ধামরাইয়ে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু

১৭

জুলাই গণঅভ্যুত্থান শুধু সরকার পরিবর্তনের ঘটনা নয়: নাহিদ ইসলাম

১৮

বগুড়ায় বাসের ধাক্কায় কলেজ অধ্যক্ষ নিহত

১৯

দুই বিশ্ববিদ্যালয়ের ৩ শীর্ষ পদে নিয়োগ পেলেন ইবির অধ্যাপকরা

২০
X