রাজশাহী ব্যুরো
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৪, ০৪:৪৮ এএম
অনলাইন সংস্করণ

রাজশাহীতে ভোট কেন্দ্রের পাশ থেকে তাজা ককটেল উদ্ধার

রাজশাহী মহানগরীতে একটি ভোট কেন্দ্রের পাশ থেকে দুইটি বালতিতে পরিত্যক্ত অবস্থায় ১০টি ককটেল উদ্ধার। ছবি : কালবেলা
রাজশাহী মহানগরীতে একটি ভোট কেন্দ্রের পাশ থেকে দুইটি বালতিতে পরিত্যক্ত অবস্থায় ১০টি ককটেল উদ্ধার। ছবি : কালবেলা

রাজশাহী মহানগরীর ১৪ নম্বর ওয়ার্ডের একটি ভোট কেন্দ্রের পাশ থেকে দুইটি বালতিতে পরিত্যক্ত অবস্থায় ১০টি ককটেল উদ্ধার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (ডিবি) শাখা। শুক্রবার (৫ জানুয়ারি) রাত দেড়টার দিকে নগরীর উপশহর প্রাইমারি স্কুলের পাশ থেকে এগুলো উদ্ধার করা হয়। পরে খবর পেয়ে আরএমপির বোম ডিসপোজাল ইউনিট এগুলো উদ্ধার করে। পরে পাশের স্যাটেলাইট টাউন স্কুল মাঠে ককটেলগুলো নিষ্ক্রিয় করা হয়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, আসন্ন জাতীয় নির্বাচন বয়কটের দাবিতে ৪৮ ঘণ্টা হরতালের সমর্থনে শুক্রবার সন্ধ্যায় নগরীতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মশাল মিছিল বের করে। মিছিলটি নগরীর উপশহর প্রাইমারি স্কুলের পাশের রাস্তা দিয়ে অতিক্রম করার সময় মিছিল থেকে পরপর দুটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মিছিল থেকে মো. সুজন ইসলাম তৌহিদ নামে বিএনপির এক সমর্থককে আটক করে। জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি টিম উপশহর প্রাইমারি স্কুলের (ভোট কেন্দ্র) পাশের রাস্তার ধার থেকে দুইটি বালতিতে পরিত্যক্ত অবস্থায় ১০টি ককটেল উদ্ধার করে।

ঘটনাস্থলে থাকা রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার এডিসি মো. রুহুল আমিন বলেন, ৭ জানুয়ারির নির্বাচন বানচাল করতে ডাকা হরতালের সমর্থনে নগরীতে একটি মশাল মিছিল বের করে বিএনপি ও অঙ্গ সংগঠন নেতাকর্মীরা। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি, মিছিলে বিস্ফোরক দ্রব্য বহন করা হচ্ছে। ওই মিছিল থেকে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। পরে সেখান থেকে বিএনপির এক সমর্থককে আটক করে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি ককটেল বিস্ফোরণ ঘটানোর কথা স্বীকার করেন। পাশাপাশি দুটি বালতিতে ১০টি ককটেল একটি ভোট কেন্দ্রের পাশে রাখা হয়েছে বলেও তথ্য দেন। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে ককটেলগুলো উদ্ধার করে পাশের স্যাটেলাইট স্কুল মাঠে নিয়ে যায়। পরে আরএমপির বোম ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে এসে রাত পৌনে ২টার দিকে ককটেলগুলো নিষ্ক্রিয় করে।'

তিনি আরও বলেন, ‘ককটেলগুলো বেশ শক্তিশালী ছিল। আমাদের বোম ডিসপোজাল ইউনিট যখন এগুলো নিষ্ক্রিয় করে তখন পুরো এলাকায় বিকট শব্দে কেঁপে ওঠে।’

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১০

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১১

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১২

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১৩

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৪

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৫

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৬

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১৭

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১৮

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১৯

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

২০
X