বরিশাল ব্যুরো
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৪, ০৭:০৯ এএম
অনলাইন সংস্করণ

বরিশালে স্বতন্ত্র প্রার্থীর প্রধান কার্যালয়ে হামলার অভিযোগ

বরিশাল-৫ আসনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী কার্যালয় ভাঙচুর। ছবি : কালবেলা
বরিশাল-৫ আসনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী কার্যালয় ভাঙচুর। ছবি : কালবেলা

বরিশাল-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের সালাউদ্দিন রিপনের প্রধান নির্বাচনী কার্যালয়ে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ জানুয়ারি) রাতে বরিশাল সদর উপজেলার উলালবাটনা গ্রামে এ হামলা চালায় দুবৃত্তরা। এ হামলায় নৌকার প্রার্থী জাহিদ ফারুকের নেতাকর্মীদের দায়ী করছে স্বতন্ত্র প্রার্থীর নেতাকর্মীরা।

তবে নৌকার নেতাকর্মীরা বলছে, তাদের ওপর হামলা চালানো হয়েছে। এতে চালিয়ে ৭-৮ জনকে আহত হয়েছেন। এখন নিজেদের অফিস ভেঙে উল্টো আমাদের দায় দিচ্ছে। এ সময় ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে আটক করেছে স্বতন্ত্র প্রার্থীর নেতাকর্মীরা।

ট্রাক প্রতীকের নেতাকর্মীরা জানান, নৌকার নেতাকর্মী, সমর্থকরা র‌্যালি করে এসে কার্যালয়ে ভাঙচুর চালিয়েছে। এ সময় আমরা দুইজনকে আটক করেছি।

স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন রিপন তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে নৌকার নেতাকর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির যেন অবনতি না হয় সেজন্য সব জায়গায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হোক। সুষ্ঠু ভোটের জন্য সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের দাবি জানাচ্ছি। এ বিষয়ে আমি ইতিমধ্যে মৌখিক অভিযোগ জানিয়েছি।

নৌকার নির্বাচন কমিটির অন্যতম সদস্য অ্যাডভোকেট লস্কর নুরুল হক বলেন, স্বতন্ত্র প্রার্থীর কার্যালয়ের পাশ দিয়ে আসার সময় নৌকার নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে স্বতন্ত্র প্রার্থীর লোকজন। এতে আমাদের আহত ৭-৮ জন নেতাকর্মীকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আমরা মামলা দায়ের করবো।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানার ওসি আসাদুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। কারা হামলা চালিয়েছে তা প্রাথমিকভাবে বলা যাচ্ছে না। বিস্তারিত পরে বলা যাবে।

তিনি বলেন, এ ঘটনায় স্থানীয় জনতা দুইজনকে আটক করে আমাদের কাছে দিয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে একজন নৌকার কর্মী এবং অপরজন ভাড়ায়চালিত মোটরসাইকেল ড্রাইভার।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ইসি প্রস্তুত, দিনক্ষণ ঠিক হয়নি: সিইসি

এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও

দ্রুত রিজিক বৃদ্ধির ৫ আমল

পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন চ্যালেঞ্জ করে করা রিট খারিজ

সেনাবাহিনীতে চাকরি, ২৮ বছর বয়সেও আবেদনের সুযোগ

অভিযোগের জবাব দেওয়ার শেষ সময় ৯ আগ‌স্ট / ফিফাকে ঘিরে নতুন দুর্নীতির ঝড়

‘মানুষের জয়গান গাওয়া’ সেই তরুণের নাম আজহারুল

তিন মাসে পুলিশের হাতে গ্রেপ্তার ১ লাখ ৪২ হাজার

বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করল চীনা দূতাবাস

১০

দুই ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড শেলটেক সিরামিকসের

১১

আনন্দ ভ্রমণে গিয়ে শাপলা বিলে ডুবে যুবকের মৃত্যু

১২

স্বাস্থ্যসেবায় নতুন প্রযুক্তি / আকিজ মেডিপ্লেক্সে বাংলাদেশের প্রথম স্বয়ংক্রিয় ভাইটাল পরীক্ষা

১৩

নুসরাত হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ

১৪

সুবিপ্রবির নতুন উপ-উপাচার্য নোবিপ্রবির ড. জাহাঙ্গীর সরকার

১৫

সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের ৩ বছরের কারাদণ্ড

১৬

নোবিপ্রবির নতুন ট্রেজারার ড. মো. হাছান উদ্দীন

১৭

কী আছে চট্টগ্রামের সাবেক জেলারের স্ত্রীর ভাগ্যে, জানা যাবে বুধবার

১৮

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

১৯

ছোট ভাইকে নিয়ে নদীতে গোসলে নেমে গার্মেন্টস কর্মীর মৃত্যু

২০
X