চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৪, ০৭:৫৯ পিএম
অনলাইন সংস্করণ
কুমিল্লা-৭

নৌকার পক্ষে কাজ করায় যুবদল নেতা বহিষ্কার

বহিষ্কৃত যুবদল নেতা খাইরুল কবির সুমন। ছবি : কালবেলা
বহিষ্কৃত যুবদল নেতা খাইরুল কবির সুমন। ছবি : কালবেলা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে নৌকা মার্কায় ভোট চাওয়া ও প্রচারে অংশ নেওয়ায় পদ হারিয়েছেন বিএম খাইরুল কবির সুমন নামে এক যুবদল নেতা।

শনিবার (৬ জানুয়ারি) দুপুরে উপজেলা যুবদলের আহ্বায়ক আবুল খায়েরের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃত যুবদল নেতা খাইরুল কবির সুমন চান্দিনা উপজেলার মাধাইয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলাপরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে চান্দিনার ৩নং মাধাইয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক খাইরুল কবির সুমনকে যুবদলের প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হলো।

নৌকার নির্বাচনী সভায় উপস্থিত থেকে যুবদল নেতার বক্তব্য রাখার বিষয়টি জানাজানি হলে তাকে বহিষ্কারের দাবি জানান উপজেলা এবং মাধাইয়া ইউনিয়ন যুবদল নেতাকর্মীরা।

চান্দিনা উপজেলা যুবদলের আহ্বায়ক আবুল খায়ের জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় তাকে বহিষ্কার করা হয়েছে। যুবদলের কর্মী হয়ে অন্য দলের পক্ষে কাজ করার কোনো সুযোগ নেই।

এ বিষয়ে মাধাইয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক খাইরুল কবির সুমন জানান, চান্দিনাতে দলমত নির্বিশেষে সকলে নৌকার প্রার্থী অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্তের পক্ষে কাজ করছে। উনার সততা, কর্তব্যনিষ্ঠা ও জনকল্যাণমুখী আচরণে আমি মুগ্ধ হয়ে তার পক্ষে প্রচারে অংশ নিয়েছিলাম। হয়তো এ কারণে যুবদলের পদ থেকে আমাকে বহিষ্কার করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাতের টানে ওঠে যাচ্ছে সড়কের কার্পেটিং

১৫ জুলাই / আজকের নামাজের সময়সূচি

৪৮ ঘণ্টার ব্যবধানে ২ শিশু শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

গলাচিপা-দশমিনার পরিবহন নৈরাজ্য নিরসনে উদ্যোগের আশ্বাস প্রতিমন্ত্রী নুরের

১৫ জুলাই / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

তিন বিষয়ের পরীক্ষা আবার হবে: শিক্ষামন্ত্রী

পশুর নদে এলপিজি গ্যাস ছড়িয়ে পড়ার দৃশ্য ভাইরাল

রাজনগরে বন্যা: এক বাড়ির ১১ দৃষ্টিপ্রতিবন্ধীর মানবেতর জীবন

জমিসংক্রান্ত বিরোধে বিধবার বসতঘর ভাঙচুরের অভিযোগ

১০ বোর্ডে পরীক্ষা, দুপুরে রাজধানীতে লংমার্চ

১০

এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি, সিলেটে ৪ শিক্ষককে শোকজ

১১

৩ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আদমজী ইপিজেডের আগুন

১২

দুপুরের মধ্যে ৫ জেলায় ঝড়ের আভাস

১৩

গুমের ভয়াবহতার বর্ণনায় সাবেক চিফ প্রসিকিউটর / গোপন বন্দিশালার বর্ণনা দিয়ে হরর সিনেমাও বানানো যাবে

১৪

কুয়েতে ড্রোন হামলা ইরানের, প্রতিহতে লড়ছে দেশটির বাহিনী

১৫

ফের বাড়ছে দুধকুমার নদের পানি

১৬

হরমুজ প্রণালি বন্ধের সময়সীমা জানাল আইআরজিসি

১৭

মোসাদের পরিকল্পনার অভিযোগ নাকচ করলেন আহমাদিনেজাদ

১৮

মার্কিন এফ-১৮ যুদ্ধবিমানের অবস্থান লক্ষ্য করে ড্রোন হামলা

১৯

উপাচার্যের দাবি / জাবি দেশের প্রথম ‘নিষিদ্ধ ছাত্রলীগমুক্ত’ ক্যাম্পাস

২০
X