বগুড়া ব্যুরো
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৪, ০২:৩৮ এএম
আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ০৬:৩৭ এএম
অনলাইন সংস্করণ

বগুড়ায় ৭টি ভোটকেন্দ্রের বাইরে হাতবোমার বিস্ফোরণ

বগুড়া জেলার মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা
বগুড়া জেলার মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা

বগুড়া-৬ (সদর) আসনে অন্তত ৭টি ভোটকেন্দ্রের বাইরে হাতবোমার বিস্ফোরণ ঘটেছে। তবে এইসব ঘটনায় কেউ আহত হয়নি। শনিবার (৬ জানুয়ারি) সন্ধ্যার পর থেকে বিস্ফোরণের ঘটনাগুলো ঘটে।

বগুড়া-৬ আসনে বগুড়া ভান্ডারি স্কুল ভোটকেন্দ্রে, আটাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে, সরকারি আজিজুল হক কলেজ পুরাতন ভবন ভোটকেন্দ্রে, করনেশন ইন্সটিটিউশন ভোটকেন্দ্রে, এরুলিয়া উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে, তাপসি রাবেয়া ভোটকেন্দ্রে ও নিশিন্দারা স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্রের বাইরে এ বোমা বিস্ফোরণ ঘটে। কেন্দ্রগুলোর দায়িত্বরত প্রিসাইডিং অফিসার বিষয়গুলো নিশ্চিত করেছেন। এ ছাড়া শহরের বিভিন্ন স্থানে হাতবোমার বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।

রাত ১০টার দিকে শহরের জিরো পয়েন্ট সাতমাথায় একটি হাতবোমার বিষ্ফোরণ ঘটে। এ ছাড়াও বগুড়া রেল স্টেশনের প্রবেশ মুখে দুইটি, বিআরটিসি বাস ডিপোর সামনে একটি হাতবোমার বিস্ফোরণ ঘটে। একই সময়ে বড়গোলা টিনপট্টি এলাকায় একটি পান বোঝাই ট্রাকে পেট্রলবোমা ছোঁড়ে দুর্বৃত্তরা। এতে ট্রাকের ত্রিপল পুড়ে যায়। স্থানীয়রা সঙ্গে সঙ্গে আগুন নিভিয়ে ফেলে।

বগুড়া ভান্ডারি স্কুলের প্রিসাইডিং অফিসার গোলাম মুর্শেদ বলেন, কেন্দ্রের বাইরে দুর্বৃত্তরা বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি অবগত করা আছে।

এ ছাড়াও বগুড়া-৭ আসনে গাবতলীর পৌর এলাকায় অন্তত ১০টি স্থানে হাতবোমার বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।

বগুড়ার পুলিশ সুপার স্নিগ্ধ আখতার বলেন, হাতবোমা বিস্ফোরণের খবর শুনেছি। অনেকে আতংক তৈরির চেষ্টা করছে। ভোটকেন্দ্রের আশেপাশে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনীর টহল জোরদার করা হয়েছে।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফাইনালে হাতাহাতি, আর্জেন্টিনার কোচকে মিথ্যাবাদী বললেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার

বঙ্গোপসাগরের এক ইলিশ সাড়ে ৭ হাজার টাকায় বিক্রি

স্মৃতিশক্তি ও মনোযোগ বাড়ায় যে ১২ খাবার

সবজির দাম নাগালের বাইরে, বিপাকে নিম্ন ও মধ্যবিত্ত

রাকসুর জিএস আম্মারের ওপর হামলার অভিযোগ

একসঙ্গে ৯৩ শিক্ষানবীশ সহকারী পুলিশ সুপারকে পদায়ন

‘জেলেনস্কিকে অবশ্যই ইরানি জাহাজে হামলার পরিণতি ভোগ করতে হবে’

দুই গ্রামবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষ, প্রাণ গেল অটোরিকশাচালকের

হলিউডে পা রোনালদোর, কোন চরিত্রে?

প্রেম করে দ্বিতীয় বিয়ে, তালাক দেওয়ায় যে কাণ্ড ইউপি সদস্যের

১০

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল

১১

খাগড়াছড়িতে বিজিবি-চোরাকারবারিদের গোলাগুলি, আগ্নেয়াস্ত্র ও ভারতীয় রুপি উদ্ধার

১২

সময় বেঁধে সিএনজি স্টেশন মালিকদের কর্মসূচি প্রত্যাহার

১৩

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্ত চেয়ে হাইকোর্টে রিট

১৪

বিশ্বকাপ ফাইনালের রেফারির হঠাৎ অবসর

১৫

মন্তব্যকারীদের অফিসে এসে কথা বলার আহ্বান ওমর সানীর

১৬

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতি পদে মনোনয়ন: মির্জা ফখরুল

১৭

চট্টগ্রামে চীনা বিনিয়োগের নতুন অধ্যায়

১৮

১২ দলীয় জোটে তীব্র অসন্তোষ: ২ দলকে বহিষ্কারের নীতিগত সিদ্ধান্ত

১৯

প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে নতুন সংশোধনী বিল লোকসভায়, বিরোধীদের হট্টগোল

২০
X